পোষা টিকটিকি থেকে লাক্সারি ঘড়ি, হোটেলে যা ফেলে যান অতিথিরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম

অবসরযাপন কিংবা বেড়াতে গিয়ে হোটেল ভাড়া করে থাকেন পর্যটকেরা। কিন্তু চেকআউটের সময় হোটেলের অনেক ভুলোমনা অতিথিরাই নিজেদের ব্যবহার্য সামগ্রী ফেলে আসেন।

বেশিরভাগ ক্ষেত্রে এসব সামগ্রীর মধ্যে থাকে ফোনের চার্জার, প্রসাধন সামগ্রী, টয়লেট্রিজ, অন্তর্বাস প্রভৃতি। আবার কখনো কখনো অনেকে এমন কিছু জিনিসও ফেলে যান, যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য! 

হোটেলযাপন শেষে অতিথিরা কী কী পণ্য বা সামগ্রী ফেলে যান, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বুকিং সার্ভিস হোটেলস ডটকম। তাদের প্রতিবেদনে উঠে এসেছে হোটেল অতিথিদের রোলেক্স ব্র্যান্ডের ৬ মিলিয়ন ডলারের ঘড়ি থেকে এক্সক্লুসিভ ডিজাইনার ব্যাগ ফেলে যাওয়ার গল্প। 

বিশ্বজুড়ে ৪০০টির মতো হোটেলের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সাইটটির বৈশ্বিক জনসংযোগ কর্মকর্তা মেলানি ফিশ। কোটি টাকার ঘড়ি আর লাখ টাকার ব্যাগ ছাড়াও ‘হারানো জিনিস’ এর তালিকায় রয়েছে ফেরারি গাড়ির চাবি, নকল দাঁত, ব্যান্ডেজ প্লাস্টার, গাড়ির টায়ার, নির্মাণ পাইপ ও টাকার বান্ডিল। এছাড়া এই তালিকায় রয়েছে পোষা টিকটিকি এবং জীবন্ত মুরগিও। এই প্রাণি দুটিকে যদিও পরে এদের স্বতাধিকারীর কাছে পাঠানো হয়েছে।

এর আগে ব্রিটিশ হোটেল চেইন ‘ট্রাভেলজ’ আরেকটি সমীক্ষায় জানিয়েছিল, এক বছরে বিশ্বের ৫০০টি হোটেলে অতিথিদের ফেলে যাওয়া ৭৫ হাজার টেডি বিয়ার পাওয়া গেছে। ভ্রমণ শেষে তাড়াহুড়ায় নিজেদের সবচেয়ে আদুরে বস্তুটিও যে মানুষ ভুলে ফেলে যেতে পারে, এটি তারই উদাহরণ!

হোটেলে আসা অতিথিদের অদ্ভুত সব আবদারের কথাও তুলে এনেছে প্রতিবেদনটি। পোষা প্রাণির জন্য আলাদা মেন্যু, মহামূল্যবান মাছের ডিম (ক্যাভিয়ার) ছিটানো হটডগ, টাটকা ছাগলের দুধ, চার পাউন্ড কলা, পোড়া টোস্ট কী ছিল না তাঁদের চাহিদায়! আরেক খুদে অতিথির জন্য হোটেল কর্তৃপক্ষকে ফ্রান্সের অন্যতম দামি মিনারেল ওয়াটার ব্র্যান্ড, ইভিয়ানের পানি দিয়ে বাথটাব পূরণ করতে হয়েছে! 

ফেলে যাওয়া দ্রব্যসামগ্রী তাঁদের প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে হোটেলের কর্মীদের আন্তরিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেছে প্রতিবেদনটি। পাসপোর্ট ফিরিয়ে দিতে এক কর্মীকে পাড়ি দিতে হয়েছে প্রায় ১০০ মাইল পথ; আরেকজন গিয়েছেন কয়েকশ মিটার, যেন অতিথির জাহাজ ছেড়ে দেওয়ার আগেই তাঁর কাছে হারানো পণ্য পৌঁছে দেয়া যায়। 

তথ্যসূত্র: নিউজ এইটিন, ইন্ডিয়ান এক্সপ্রেস

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন একটি এলএনজি জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর গ্যাস সরবরাহ শুরু হয়। আগামীকাল শনিবার দুপুর থেকে ৫৫০...
আফগানিস্তানে ক্ষমতা দখলের পাঁচ বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ উদযাপনের উদ্যোগ নিয়েছে তালেবান প্রশাসন। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লির আফগান দূতাবাসে এই উপলক্ষে একটি বিশেষ অভ্যর্থনা...
দেশের মোট বাণিজ্যের ৬০ ভাগই হয় হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে। এর মধ্যে ভারত ও চীন থেকে আমদানি সবচেয়ে বেশি। রপ্তানি হয় মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। এই ভারসাম্যহীনতা কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য...
নতুন করে যুদ্ধে ফেরার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ইয়েমেন। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এমন আশঙ্কার কথা জানান ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ। এসময়, ইয়েমেনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর