সস্তায় কিনতে পারেন এয়ার টিকিট, কীভাবে? জেনে নিন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম

দেশের বাইরে ঘুরতে গেলে, সবচেয়ে বড় খরচটি হয় এয়ার টিকিটে। যদি একটু কম টাকায় এই টিকিট কেনা যায়, তবে আপনার খরচ অনেকটাই কমে যাবে। একটুখানি খেয়াল করলে তুলনামূলক কম দামে আপনিও কিনতে পারেন এয়ার টিকিট। তবে তার জন্য কিছু সহজ হ্যাক আপনাকে অনুসরণ করতে হবে।

এয়ার টিকিট কেনা বা বুক করার আগে অবশ্যই বিভিন্ন অফার দেখে নেবেন। বিভিন্ন সাইট বা প্ল্যাটফর্মে ঘুরলে পেতে পারেন বিশেষ ছাড়। কিছু কৌশল মানলেই সস্তায় কিনতে পারেন এয়ার টিকিট। জেনে নিন সেই কৌশলগুলো।

ইনকগনিটো মোডে সার্চ করুন
অনেক সময় ফ্লাইট টিকিটের দাম ব্রাউজারের কুকিজের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি গ্রাহকদের দ্রুত টিকিট বুক করতে প্রলুব্ধ করে। সেরা ডিল মিস করার হাত থেকে বাঁচতে ইনকগনিটো মোডে টিকিট সার্চ করুন। প্রতি সার্চের পর কুকিজ মুছে ফেলুন।

নন-রিফান্ডেবল টিকিট নিন
এয়ারে সাধারণত দুই ধরনের টিকিট পাওয়া যায়। একটি রিফান্ডেবল অন্যটি নন-রিফান্ডেবল। যদিও এটি একটু ঝুঁকিপূর্ণ হতে পারে, তবুও কিনতে পারেন নন-রিফান্ডেবল টিকিট। কারণ এগুলো রিফান্ডেবল টিকিটের তুলনায় অনেকটা সস্তা। তাছাড়া, রাউন্ড-ট্রিপ টিকিট কিনলেও অনেকটা খরচ বাঁচে।

দিন দেখে টিকিট নিন
দিন ভেদে এয়ার টিকিটের দাম ভিন্ন ভিন্ন হয়। এয়ারলাইন রিসার্চ অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কিছু নির্দিষ্ট দিনে টিকিটের দাম কম থাকে। এটি ‘অফ-পিক ট্রাভেল’ নামে পরিচিত। এই প্যাটার্ন অনুসরণ করে সস্তায় টিকিট বুক করতে পারেন। তাই ভ্রমণের আগে একটু দেখে-শুনে টিকিট কাটতে পারেন। এতে খরচও কমবে।

তুলনা করুন তারপর কিনুন
ওয়েবসাইট ভেদে টিকিটের মূল্যের বেশ পার্থক্য দেখা যায়। তাই এয়ার টিকিট কেনা বা বুক করার আগে বিভিন্ন ওয়েবসাইট এবং প্ল্যাটফর্ম থেকে ফ্লাইট এবং ডেটের অফার তুলনা করুন। এতে আপনি সেরা ডিলটি পেয়ে যাবেন। আবার অনেক সময় বিভিন্ন ব্যাংক কার্ডেও ছাড় দিয়ে থাকে। সেসব কার্ড দিয়ে টিকিট অনেক কমে কিনতে পারবেন।

অফ-সিজনে বুক করুন
সাধারণত সবাই ছুটির সময়গুলোতে ঘুরতে পছন্দ করেন। তাই এই সময়টাতে হোটেল বা এয়ার টিকিটের দামও অনেক বেশি থাকে। তাই উৎসব বা ছুটির সময়ে ফ্লাইট টিকিট কেনা থেকে বিরত থাকুন। অফ-সিজনে পছন্দের জায়গাগুলোতে ঢুঁ মারতে পারেন। এতে হোটেল ও এয়ার টিকিটের দাম অনেক কম থাকে। ফলে আপনার খরচও বাঁচাতে পারবেন।

স্মার্ট এই হ্যাকগুলো অনুসরণ করলে আপনি সস্তায় ফ্লাইট টিকিট কিনতে পারেন। ইনকগনিটো মোড ব্যবহার, সস্তার দিন বেছে নেওয়া, এবং অফ-সিজনে বুকিং করা আপনাকে টিকিটের খরচ কমাতে সাহায্য করবে। ভ্রমণের আগে এই টিপস মেনে এয়ার টিকিট কিনলে আপনার অনেকটাই খরচ বেছে যাবে।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর