ভ্রমণে সঙ্গে রাখুন এই পাঁচ গ্যাজেট 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম

শুরু হয়ে গেছে ঘোরাঘুরির মৌসুম। আর ঘুরতে যাওয়ার আগে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যাগ গোছানো। কিন্তু অধিকাংশ ভ্রমণকারীই ভ্রমণের সময় ব্যাগে মাত্রাতিরিক্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লেও দেখা যায় গুরুত্বপূর্ণ অনেক গ্যাজেট নিতে ভুলে যান!  

অথচ অচেনা-অজানা জায়গায় প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে না পেলে মুশকিলে পড়তে পারেন! তাই ব্যাগ গোছানোর সময় নিত্যব্যবহার্য জিনিসের পাশাপাশি প্রয়োজনীয় এই পাঁচ গ্যাজেটও সঙ্গে নিন।

এসব গ্যাজেট শুধু কাজ করার সুবিধা দেবে তাই নয়; নিরাপত্তা রক্ষা এবং বিভিন্ন বিপদ সামাল দেওয়ার সুযোগও গড়ে দেবে। 

পাওয়ার ব্যাংক

ঘুরতে গেলে সবার ফোনেই প্রচুর ছবি তোলা হয়, পুরোটা সময় ডেটাও চালু থাকে। ব্যাটারি ফুল চার্জড হওয়ার পরও ঘুরতে গেলে আপনাকে তাই মাঝে একবার চার্জ দেওয়ার কথা ভাবতেই হয়। তবে বিভিন্ন অফবিট ডেস্টিনেশন বা দুর্গম পাহাড়ি অঞ্চলে সব সময় বিদ্যুৎ পাওয়া যায় না। ঝটপট ফোনে চার্জ দিয়ে নিতে সঙ্গে পাওয়ার ব্যাংক রাখতে ভুলবেন না। 

ইউনিভার্সাল অ্যাডাপ্টার

ভ্রমণের সময় আপনার সঙ্গে থাকা যেকোনো গ্যাজেটের ব্যাটারি কিংবা পাওয়ার পোর্ট রক্ষার জন্য ট্রাভেল অ্যাডাপ্টার সঙ্গে রাখা খুব জরুরি। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায়, হোটেলে একটি মাত্র প্লাগ রয়েছে, এবং তাতে আপনার ফোনে চার্জ হচ্ছে না।

ট্রাইপড

ছবি তোলার পাশাপাশি ঘুরতে গেলে ইদানীং ভ্লগ বানাতে অনেকেই ভালোবাসেন। সেক্ষেত্রে সঙ্গে রাখতে পারেন একটি ট্রাইপড। সোলো ট্রাভেলার বা কাপলদের জন্য ট্রাইপড চমৎকার একটি অনুষঙ্গ হতে পারে।  

ওয়াটারপ্রুফ ফোনকেস

ঘুরতে গেলে মোবাইল ফোন সবচেয়ে বড় ভরসা। টিকিট কাটা থেকে হোটেল বুক করা, টাকাপয়সার লেনদেন-ভ্রমণে বেশিরভাগ জরুরি কাজ মোবাইলেই সম্পন্ন করা হয়। একে নিরাপদে রাখার জন্যও তাই নিতে হবে বিশেষ ব্যবস্থা। যারা নদী, ঝরনা, সমুদ্র ভ্রমণে যাচ্ছেন তারা হাতের মুঠোফোনটি যত্নে ও সুরক্ষিত রাখতে ওয়াটারপ্রুফ মোবাইল কেস সঙ্গে রাখতে পারেন। 

ওয়াটার পিউরিফাইং বোতল 

দীর্ঘ যাত্রায় শরীরকে হাইড্রেটেড রাখা ভীষণ জরুরি। তবে অতি উৎসাহী হয়ে ঝরনা, নদী, বা অন্য যেকোনো উৎস থেকে চট করে পানি মুখে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। আবার সব সময় পানি কিনে খাওয়ারও সুযোগ থাকে না, সঙ্গে তাই নিন ওয়াটার পিউরিফাইং বোতল। এতে থাকা কার্বন ফিল্টার পানির ক্লোরিন, ভারি ধাতু ও যেকোনো জীবাণু ছেঁকে পানিকে বিশুদ্ধ করতে পারে। 

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর