ভ্রমণের সময় কেমন পোশাক নেবেন

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম

ভ্রমণের চেয়েও রোমাঞ্চকর আর কিছু হতে পারে না। কিন্তু টিকিট, পাসপোর্ট, চার্জার কিংবা সানগ্লাসের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি থাকে, সেটি হলো পোশাক। ঠিকঠাক পোশাক বাছাই না করলে পুরো ভ্রমণটাই হয়ে যেতে পারে এলোমেলো। গন্তব্যে পৌঁছেই আয়রন খোঁজার ঝক্কি কিংবা ব্যাগ খুলেই ভাঁজভর্তি শার্ট দেখে মুখ গোমড়া হয়ে যাওয়া, এ অভিজ্ঞতা অনেকেরই আছে।

তবে একটু পরিকল্পনা করলেই ভ্রমণ হতে পারে আরামদায়ক, আর পোশাক নির্বাচনও স্মার্ট ও ঝামেলামুক্ত। নিচে রইল এমন কিছু পরামর্শ। যেগুলো মেনে চললে পোশাক আর আপনার মাথাব্যথার কারণ হবে না।

ভাঁজপ্রবণ কাপড়, না-ই রাখাই ভালো

অনেকেই ভাবেন, ভ্রমণে লিনেন পরলে ছবি ভালো আসবে। বাস্তবতা হলো, একটু বসলেই কিংবা হালকা ভাঁজ করলেই কাপড়ে দাগ পড়ে যায়। তাই এমন কাপড় বেছে নিন, যেগুলো সহজে ভাঁজ পড়ে না।

মডাল, টেনসেল, নিট কাপড়, ক্রিঙ্কল কটন কিংবা পারফরম্যান্স ব্লেন্ড, এই ধরনের কাপড় ভ্রমণের জন্য একেবারে উপযোগী। ব্যাগ গুছানোর আগে কাপড়টি হাতে নিয়ে একটু চেপে ধরে ‘স্ক্রাঞ্চ টেস্ট’ করে নিতে পারেন। যদি কাপড়ে স্থায়ী ভাঁজ পড়ে, সেটি বাদ দিন।

ক্যাপসুল ওয়ার্ডরোবই যথেষ্ট

ব্যাগ বোঝাই না করে বরং পরিকল্পনা করে নির্দিষ্ট কিছু পোশাক রাখুন। যেগুলো দিয়ে মিশিয়ে-মেলিয়ে নানা রকম লুক তৈরি করা যাবে। এক জোড়া নিউট্রাল ট্রাউজার, এক-দুটি ট্যাংক টপ, আরামদায়ক বাটন-ডাউন শার্ট, একটি মিডি স্কার্ট, আর ক্রিজমুক্ত একখানা জাম্পস্যুট। এই কটি পোশাক দিয়েই বেশ কয়েক দিন পার করা যায়।

জুতার ব্যাগে ওজন বাড়াবেন না

ভ্রমণের সময় হিল বা বুট পরে হাঁটা যতটা ফ্যাশনেবল মনে হয়, বাস্তবে তা ততটাই অস্বস্তিকর। ব্যাগের অর্ধেক জায়গা জুতা খেয়ে ফেলে, আবার হাঁটার সময় আরামদায়কও নয়। স্মার্ট ভ্রমণের জন্য দরকার সঠিক জুতা। এক জোড়া আরামদায়ক স্নিকার্স, এক জোড়া স্লাইড বা স্যান্ডেল। আর চাইলে একটি মিউল বা এসপাড্রিল রাখতেই পারেন, সন্ধ্যার আড্ডার জন্য।

হালকা লেয়ারই সমাধান

নতুন জায়গায় আবহাওয়া কেমন হবে, তা বলা কঠিন। দুপুরে রোদ, সন্ধ্যায় ঠান্ডা, সবই হতে পারে। তাই ব্যাগে রাখুন একটি ডেনিম জ্যাকেট, একটি পাতলা শ্রাগ বা হালকা ব্লেজার। জায়গা খুব একটা বেশি নেবে না, কিন্তু প্রয়োজনের সময় অনেক উপকারে আসবে।

বাড়তি অ্যাকসেসরিজ নয়

ভ্রমণের সময় অতিরিক্ত গয়না বা সাজসজ্জার জিনিস না নেওয়াই ভালো। বরং এমন কিছু নিন, যা সাধারণ লুককেও স্টাইলিশ করে তোলে। একটা স্কার্ফ, যেটি হেডব্যান্ড হিসেবেও পরা যায়। এক জোড়া স্টেটমেন্ট ইয়াররিং, একটি ক্রসবডি ব্যাগ আর এক জোড়া স্টাইলিশ সানগ্লাস। ব্যাস, এতেই পুরো লুক ফটো রেডি।

ভ্রমণ জীবনের আনন্দময় অংশ। পোশাক যদি সেটির মাঝে বাধা হয়ে দাঁড়ায়, তবে তা শুধরানো দরকার। তাই এবার যখন ব্যাগ গোছাবেন, পোশাক বাছাইয়ের সময় এই কথাগুলো মনে রাখুন। কম পোশাক, বেশি কম্বিনেশন, আরামদায়ক স্টাইল আর ঝামেলামুক্ত ফ্যাশন। এই হোক আপনার ভ্রমণমন্ত্র।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর