ভ্রমণে পাসপোর্ট নিরাপদ রাখবেন কীভাবে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম

বিদেশ ভ্রমণের আনন্দ যতটাই রোমাঞ্চকর হোক, ভিসা আর টিকিট হাতে পাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো পাসপোর্ট। বিমানে ওঠা থেকে শুরু করে সীমান্ত পার হওয়া, এমনকি অনেক হোটেলে চেক-ইন করতেও পাসপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়। অথচ এই নথিটিই ভ্রমণের পথে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে। এক মুহূর্তের অসাবধানতা, আর তাতেই বড় বিপদ। তাহলে করণীয় কী?

গোপন পকেট আর মানিবেল্ট

ভ্রমণের পথে অনেক সময়ই পাসপোর্ট হাতে রাখতে হয়। বোর্ডিং পাস, হোটেল চেক-ইন কিংবা কেনাকাটার সময় ভ্যাট রিফান্ড, সব ক্ষেত্রেই প্রয়োজন পড়ে। এসব সময় পাসপোর্ট রাখুন বুদ্ধিদীপ্ত জায়গায়, ব্যাগের আস্তরণের গোপন চেইনপকেট, জামার ভেতর মানিবেল্ট বা ব্যাকপ্যাকের সেফ পকেট। এতে পাসপোর্ট থাকবে হাতের নাগালে, আবার চোর-ছ্যাঁচড়াদের চোখেও পড়বে না।

ডিজিটাল ও কাগুজে কপি

প্রতিটি ভ্রমণকারীর জন্য এটি জরুরি নিয়ম। পাসপোর্টের স্পষ্ট ছবি তুলে রাখুন মোবাইল ফোনে বা অনলাইন ক্লাউড স্টোরেজে। প্রয়োজনে শুধু কপি দেখালেই চলে। যেমন হোটেল চেক-ইন বা কেনাকাটার সময়। আসল কপি হোটেলের সেফে রেখে দিন। হারিয়ে গেলে বা চুরি হলে এই কপি আপনাকে নতুন পাসপোর্ট করতে অনেক সুবিধা দেবে।

হোটেলের সেফ

যখন পাসপোর্টের প্রয়োজন নেই, রেখে দিন হোটেলের সেফে। এটি তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ। ভুলে যাওয়া ঠেকাতে একটি সহজ কৌশল হলো, পাসপোর্টের সঙ্গে সেফে রেখে দিন আপনার পছন্দের ঘড়ি বা চশমা। ব্যাগ গোছাতে গিয়ে যদি খুঁজে না পান, বুঝবেন পাসপোর্টও সেফে পড়ে আছে।

সব সময় কাছে, কিন্তু গোপনে

পাসপোর্ট কখনোই প্রকাশ্যে রাখবেন না। ট্রেনে বা বাসে যাত্রার সময়, এমনকি এক মুহূর্তের জন্যও টেবিলে ফেলে রাখা বিপজ্জনক। খেয়াল রাখুন কোথায় রেখেছেন, আর সম্ভব হলে সব সময় গোপন পকেট বা নিরাপদ ব্যাগে রাখুন।

ভ্রমণবিমার সুবিধা

পাসপোর্ট হারানোর চাপ সামলানো সহজ নয়। তবে সঠিক ভ্রমণবিমা থাকলে নতুন পাসপোর্ট করার খরচ ফেরত পাওয়া সম্ভব। তবে খুঁটিনাটি পড়া জরুরি। অনেক বিমা শুধু হোটেলের সেফ থেকে চুরি কভার করে, ব্যাগ থেকে হারানো কভার করে না। তাই ভ্রমণের আগে বিমার নীতিগুলো ভালোভাবে জেনে নিন।

বাড়তি কিছু টিপস

  • হোটেল কপি চাইলে আসল পাসপোর্ট কখনোই নজরদারিহীন রাখবেন না।
  • পাসপোর্টকে নগদ অর্থ ও কার্ড থেকে আলাদা রাখুন।
  • কপি সব সময় আসল থেকে আলাদা জায়গায় রাখুন।

পিছনের পকেটে নয়

সুবিধাজনক মনে হলেও পিছনের পকেট পাসপোর্ট রাখার সবচেয়ে বিপজ্জনক জায়গা। এতে একদিকে ভুলে যাওয়ার ঝুঁকি, অন্যদিকে চোরদের সহজ শিকার। অপ্রয়োজনীয় সময়ে পাসপোর্ট সঙ্গে না নিয়ে হোটেলের সেফে রেখে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

বিদেশ ভ্রমণ মানে নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা নিরাপদ করতে পাসপোর্টকে রাখুন সুরক্ষিত, গোপনে। কারণ এক টুকরো ছোট নথিই নির্ধারণ করে দেবে আপনার পুরো ভ্রমণের গতি।

বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এ সদস্যপদের ফলে বাংলাদেশের...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর