ফ্লাইটে টাকা ছাড়াই মিলবে ৬০ শতাংশ সিট

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১১:০০ এএম

নতুন নিয়ম অনুযায়ী এখন ফ্লাইটের ৬০ শতাংশ সিট বাছাই করা যাবে বিনামূল্যে। এমনটাই বলছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে। কিন্তু এতে টিকিট পুরো ফ্রি হবে না। এটি শুধুই সিট সিলেকশন চার্জের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি যেদিন টিকিট কিনছেন, টিকিটের দাম আগের মতোই দিতে হবে। শুধু এখন অতিরিক্ত চার্জ ছাড়াই সিট বেছে নেওয়া যাবে।

ফ্রি সিট মানে কী?

আগে অনেক এয়ারলাইনস উইন্ডো, আসনের সামনে বা এক্সট্রা লেগরুমের জন্য আলাদা চার্জ নিত। নতুন নিয়মে কমপক্ষে ৬০ শতাংশ সিট সিলেকশন ফ্রি করা হয়েছে। এটি যাত্রীদের জন্য একটি বড় সুবিধা, কারণ টিকিট কিনে পরে সিট বাছাইয়ে অতিরিক্ত খরচের ঝামেলা থাকবে না।

এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। এতে ফ্লাইটের অতিরিক্ত লুকানো খরচ কমবে। পরিবারের বা গ্রুপের যাত্রীরা একসাথে বসতে পারবে। টিকিটের মূল্য আরও স্বচ্ছ হবে।

এতে যে অসুবিধা হতে পারে

টিকিটের দাম বাড়তে পারে: এয়ারলাইনস এই অতিরিক্ত চার্জ থেকে আয় করে। যদি তারা এই আয় হারায়, হয়তো বেস ফেয়ার বাড়িয়ে ক্ষতি পূরণ করবে। তাই আলাদা সিট চার্জ না দিলেও মোট খরচ বেশি হতে পারে।

সব সিট ফ্রি নয়: নিয়ম অনুযায়ী ‘কমপক্ষে ৬০শতাংশ’ সিট ফ্রি। তাই প্রিমিয়াম সিট- এক্সট্রা লেগরুম, এক্সিট রো বা ফ্রন্ট রো। এখনও আলাদা চার্জে পাওয়া যাবে। সুতরাং ফ্রি সিটগুলো সবসময় সবচেয়ে ভালো অবস্থানে নাও থাকতে পারে।

সিটের প্রাপ্যতা সময়ের ওপর নির্ভরশীল: দেরিতে বুক করলে অনেক ফ্রি সিট ইতিমধ্যেই নেওয়া হয়ে যেতে পারে। তখন বাকি সিট বাছাই করতে আপনাকে আবার চার্জ দিতে হতে পারে।

কীভাবে সুবিধা নেবেন?

  • আগে বুক করুন: ফ্রি সিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।
  • পরিবার বা গ্রুপের জন্য: একই পিএনআরে বুক করলে চেষ্টা করুন কাছাকাছি বসার।
  • প্রিমিয়াম সিটের জন্য: যদি চান ফ্রন্ট বা এক্সট্রা লেগরুম, তাহলে কিছু অতিরিক্ত খরচ বিবেচনা করুন।

নতুন নিয়ম যাত্রীদের জন্য সুবিধাজনক। কিন্তু ফ্লাইট হঠাৎ সস্তা হবে না। এখানে মূল পার্থক্য হলো এয়ারলাইনসের চার্জের ধরন পরিবর্তন হয়েছে। এখন আপনি আলাদা সিটের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন না। তবে সম্ভবত টিকিটের মূল দাম অন্যভাবে সামান্য বেশি হতে পারে।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর