ঢাকায় প্রথমবার শ্রীলঙ্কার ট্যুরিজম রোড শো

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

বাংলাদেশের পর্যটন বাজারে নিজেদের উপস্থিতি জোরদার করতে ঢাকায় প্রথমবারের মতো বড় আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো (এসএলটিপিবি)। আগামী ৫ ও ৬ এপ্রিল দুই দিনব্যাপী এই আয়োজনের মধ্যে থাকবে মিডিয়া নেটওয়ার্কিং সেশন এবং রোড শো (বি২বি) ও নেটওয়ার্কিং ইভেন্ট।

এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন সম্পর্ক আরও শক্তিশালী করা। সেই সাথে বাংলাদেশি পর্যটকদের কাছে শ্রীলঙ্কার বিভিন্ন আকর্ষণীয় গন্তব্য তুলে ধরা।

৫ এপ্রিল অনুষ্ঠিত হবে মিডিয়া নেটওয়ার্কিং সেশন। এতে দেশের ৪০টিরও বেশি শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন। এই সেশনে শ্রীলঙ্কার পর্যটন খাতের বিভিন্ন দিক তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে অবকাশ যাপন, সাংস্কৃতিক ঐতিহ্য, ওয়েলনেস ট্যুরিজম এবং অ্যাডভেঞ্চার ভ্রমণ। আয়োজকদের আশা, এর মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং বাংলাদেশে শ্রীলঙ্কা নিয়ে ইতিবাচক প্রচারণা বাড়বে।

পরদিন ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে রোড শো (বি২বি) ও নেটওয়ার্কিং ইভেন্ট। এতে প্রায় ১৫০ জন বাংলাদেশি ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর অংশ নেবেন। এই আয়োজনের মাধ্যমে দুই দেশের পর্যটন খাতের সংশ্লিষ্টদের মধ্যে সরাসরি আলোচনা ও যোগাযোগের সুযোগ তৈরি হবে। নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা এবং পর্যটন খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোই এর লক্ষ্য।

এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বুদ্ধিকা হেওয়াসাম, যিনি শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান। তাঁর সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের সহকারী পরিচালক শিরানি হেরাথ। প্রতিনিধি দলে শ্রীলঙ্কার ১৯টি শীর্ষ পর্যটন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন। তারা বাংলাদেশি পর্যটকদের কাছে শ্রীলঙ্কাকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করবেন। শ্রীলঙ্কার পর্যটন খাতের জন্য বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৫৯ হাজার ৫৬৩ জন পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন, যা মোট পর্যটকের প্রায় ৩ শতাংশ। আর ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ১১ হাজার ৭৯ জন বাংলাদেশি ইতিমধ্যে শ্রীলঙ্কা সফর করেছেন। এই সংখ্যাগুলো প্রমাণ করে, বাংলাদেশি পর্যটকদের মধ্যে শ্রীলঙ্কা ভ্রমণের আগ্রহ বাড়ছে।

এই আয়োজনের মাধ্যমে শ্রীলঙ্কা ট্যুরিজম বাংলাদেশে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চায়। পাশাপাশি গন্তব্য হিসেবে শ্রীলঙ্কার জনপ্রিয়তা বাড়ানো এবং ট্রাভেল ও মিডিয়া খাতের অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার আশা করছে তারা।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর