ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম

দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা এডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী। এতে আরও উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও ছুটি রিসোর্ট পূর্বাচলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুল ইসলাম মাসুদ এবং ছুটি বিচ রিসোর্ট, সালতানাত টি রিসোর্ট ও সালতানাত হাইওয়ে ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মোস্তফা মাহমুদ আরিফী বলেন, ‘মিমের ব্যক্তিত্ব, জনপ্রিয়তা ও দর্শকের সঙ্গে সংযোগ ছুটি গ্রুপের মূল্যবোধকে আরও শক্তভাবে উপস্থাপন করবে। তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত।’

প্রতিষ্ঠানটি জানায়, এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে তারা তাদের ব্র্যান্ড উপস্থিতি আরও জোরদার করতে চায়। পাশাপাশি পর্যটন, বিনোদন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখাও তুলে ধরা হয়।

গত ১৪ বছর ধরে দেশের আতিথেয়তা খাতে কাজ করছে ছুটি গ্রুপ। প্রকৃতি-নির্ভর, নিরাপদ ও টেকসই রিসোর্ট অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য। বর্তমানে প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে রয়েছে গাজীপুর, পূর্বাচল ও পুবাইলের ছুটি রিসোর্ট এবং সিলেটের শমশেরনগরে অবস্থিত ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট।

এ ছাড়া নতুন কয়েকটি প্রকল্প নিয়েও কাজ করছে গ্রুপটি। এর মধ্যে রয়েছে কক্সবাজারে ছুটি বিচ রিসোর্ট, পূর্বাচলে পাঁচ তারকা হোটেল ‘ছুটি হারমনি’, পুবাইলে ‘ছুটি সিগনেচার’, শ্রীমঙ্গলে ‘সালতানাত টি রিসোর্ট’, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘সালতানাত হাইওয়ে ভিলেজ’ এবং গাজীপুরের রাজেন্দ্রপুরে ‘ছুটি ভ্যালি’।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মিম বলেন, ‘দেশের পর্যটন খাতে ছুটি গ্রুপের অবদান গুরুত্বপূর্ণ। প্রকৃতি, আতিথেয়তা ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতার সমন্বয়ে তারা যে কাজ করছে।

ছুটি গ্রুপের কর্মকর্তারা মনে করছেন, এই অংশীদারত্ব প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন গতি আনবে এবং দেশের লাইফস্টাইল ও হসপিটালিটি খাতে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করা হয়।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর