বিশৃঙ্খলা করলে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খল পরিবেশ তৈরিকারী প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা চৌধুরী। 

তিনি শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সংসদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বেগম রাশেদা চৌধুরী বলেন, ‘যারা অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করবেন তাঁদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। কেউ যদি আচরণ ভঙ্গজনিত কাজ করে, সে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং প্রার্থিতা বাতিল করতে পারি।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা সবাইকে সংযত হয়ে কাজ করার জন্য বলছি। ভোটাররা যাতে আসে, যাতে ভয় না পায় সেটা নিশ্চিত করতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে ইসি রাশেদা বলেন, ‘আপনাদের আশ্বস্ত করতে চাই। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনাদের যদি ভয় দেখানো হয়, বাঁধা দেওয়া হয় বা আপনাদের ইকুইপমেন্ট নিয়ে নেওয়া হয়– এটাও আমরা শাস্তির আওতায় এনেছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে সেটা তদন্ত করার জন্য আমাদের ইলেক্ট্ররাল কমিটি মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত রিপোর্ট নির্বাচন কমিশন বরাবর পাঠানো হচ্ছে।’

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা এর আগে সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর