ঝিনাইদহ-১ আসনের আব্দুল হাইয়ের এমপি পদ হাইকোর্টে স্থগিত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম

নির্বাচনের ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এই আসনের প্রকাশিত গেজেটও স্থগিত থাকবে।

আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই আদেশের ফলে, সংসদ সদস্য হিসেবে আব্দুল‌ হাই কোনো দায়িত্ব পালন করতে পারবে না। একই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের অভিযোগ, ৭ জানুয়ারি বিকেলে প্রকাশিত ফলাফলে তাঁকে জয়ী ঘোষণা করা হলেও পরে সেই ফল বদলে ৮ জানুয়ারি মোহাম্মদ আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা হয়। 

পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন নজরুল ইসলাম। নজরুল ইসলামের পক্ষে আদালত রিটটি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ড...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর