শিক্ষক নিয়োগে ১৮ মামলার বিচারে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত ১৮টি মামলা ও রায়ে কোনো অনিয়ম হয়েছে কিনা– তা তদন্তে কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে তদন্ত কমিটি হয়েছে। 

কমিটিকে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর এ বিষয়ে প্রধানবিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে শুনানি হবে।

আইনজীবীরা জানান, নিয়োগ সংক্রান্ত যে ১৮টি মামলার রায় পর্যালোচনা করার জন্য তদন্ত কমিটি করা হয়েছে, সেসব রায় বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি। 

এর আগে, প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় অনিয়মের অভিযোগে আদালতে তলব করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়াকে। গত বৃহস্পতিবার আদালতে ভুল স্বীকারও করেন তিনি। এ সময় তাকে ঢাকা ত্যাগ না করারও আদেশ দেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ মূল পিটিশনারদের বাদ দিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নতুন করে পিটিশনার যুক্ত করা এবং রায়ে এ সকল পিটিশনারদের নিয়োগের নির্দেশ দেন আদালত। 

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শনিবার বিকেলে ঢাকা ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ...
ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে।
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক...
দীপাবলির আগেই ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। মাত্র ২ দিনের ব্যবধানে শহরটির বায়ুমান সূচক ১১৭ থেকে বেড়ে দাঁড়ায় ৩১০-এ। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যানবাহন চলাচল, নির্মাণকাজ ও অফিস কার্যক্রমে...
এবারের মধ্যবর্তী নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনেই ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার। বিজ্ঞাপন ব্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাড ইমপ্যাক্টের...
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল কবিরাজের ছেলে এজাজুল কবিরাজ এবং জিয়াখুলি...
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর