দেশে কখনও বিয়ে না করা পুরুষ বেশি, নারী কম 

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৭:৩৭ পিএম

দেশে বিয়ে না করা পুরুষের সংখ্যা নারীদের তুলনায় বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশ করা বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, কখনও বিয়ে হয়নি দেশে এমন পুরুষের সংখ্যা ৩৫ দশমিক ৮ শতাংশ। আর নারীর সংখ্যা ২১ দশমিক ৭ শতাংশ।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ২০২৩ সালে বিবাহিত পুরুষের সংখ্যা ৬২ দশমিক ২ শতাংশ আর নারী ৬৫ দশমিক ৬ শতাংশ। 

২০২২ সালেও কখনও বিয়ে হয়নি এমন পুরুষের সংখ্যা ছিল একই অর্থাৎ ৩৫ দশমিক ৮ শতাংশ। ২০২১ সালে ছিল ৩৭ দশমিক ৫, ২০২০ সালে ৩৮ দশমিক ৩ আর ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৩৮ দশমিক ৯ শতাংশ।  

অন্যদিকে, কখনও বিয়ে হয়নি এমন নারীর সংখ্যা ২০২২ সালে ছিল ২১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এ সংখ্যা কিছুটা কমেছে। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে কখনও বিয়ে হয়নি এমন নারীর সংখ্যা ছিল ২৩ দশমিক ৯ শতাংশ, ২০২০ সালে ২৫ দশমিক ৫ শতাংশ আর ২০১৯ সালে ছিল ২৫ দশমিক ১ শতাংশ। 

একই বছর বিপত্নীক, তালাকপ্রাপ্ত ও দাম্পত্য বিচ্ছিন্ন পুরুষের সংখ্যা ২ শতাংশ, নারী ১২ দশমিক ৭ শতাংশ। 

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ২০২২ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৪ বছর, যা ২০২৩ সালে কমে হয়েছে ৭২ দশমিক ৩ বছর।

এতে বলা হয়েছে, ২০২৩ সালে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩৩ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১ দশমিক ৪০ শতাংশ। প্রতি হাজার জনসংখ্যায় স্থূল জন্মহার ১৯ দশমিক ৪ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১৯ দশমিক ৮ শতাংশ। আর স্থূল মৃত্যুহার ৬ দশমিক ১ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৫ দশমিক ৮ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষা, কর্ম কিংবা প্রশিক্ষণে নেই–দেশে এমন তরুণের (১৫ থেকে ২৪ বছর বয়সী) সংখ্যা ২০২৩ সালে ৩৯ দশমিক ৮৮ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৪০ দশমিক ৬৭ শতাংশ।

এ ছাড়া বেড়েছে সাক্ষরতার হার। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে এই হার ৭৭ দশমিক ৯ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৭৬ দশমিক ৮ শতাংশ।

নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির...
আন্তর্জাতিক মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
কর্মজীবী মায়েদের নিশ্চিন্তে কাজ করার পরিবেশ তৈরিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দুই ধাপে দেশে আরও ৮০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপন করা হবে।
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল সোমবার রাতে এই নিম্নচাপের ঘোষণা দেয় আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি শুরু হয়েছে। 
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর