বিরোধী দলের এলাকায় দায়িত্বে নারী এমপি, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের প্রশ্নের জবাবে ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী।

আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের প্রশ্নের জবাবে ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী।

মীর আহমাদ বিন কাসেম বলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার দলীয় নারী এমপিদের বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং জিও লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে এই কাজ কি এইজন্য দেওয়া হচ্ছে যাতে আমরা যারা বিরোধীদলীয় এমপি আছি, আমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কোনো হাত থাকবে না?’

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি বোধহয় জানেন, আমাদের বা আপনাদের দল থেকে যেসব নারী সদস্যকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই। সে কারণেই খুব স্বাভাবিকভাবে আমাদের যে রাজনৈতিক বা সাংগঠনিক কাঠামো আছে, তার ভিত্তিতে আমরা দলীয় অবস্থান থেকে তাদের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করেছি, যে তারা কোথায় কোথায় কাজ করবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার নির্বাচনী এলাকায় আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার উন্নয়নের ব্যাপারে কীভাবে ভূমিকা রাখতে চান। কিন্তু যেহেতু সংসদ এই নারী নেতৃবৃন্দকে নির্বাচিত করেছে, সেহেতু খুব স্বাভাবিকভাবেই তাদেরও একইরকমভাবে হক আছে।’

বিরোধী দলের এমপিদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার এলাকার উন্নয়নে যদি আমার কোনো সহযোগিতা করা লাগে, আপনি জানাবেন– আমি সরাসরি সহযোগিতার চেষ্টা করবো।’

উল্লেখ্য, জিও লেটার বা গভর্নমেন্ট অর্ডার লেটার হলো কোনো জনপ্রতিনিধি (এমপি, মন্ত্রী বা অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) কর্তৃক সরকারি দপ্তরের কাছে দেওয়া একটি সুপারিশ বা অনুমোদনপত্র। সাধারণত কোনো এলাকায় উন্নয়ন প্রকল্প, রাস্তা-মেরামত, স্কুল-কলেজের অবকাঠামো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা অন্যান্য সরকারি সুবিধা বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির জিও লেটার ভূমিকা রাখে।

দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছাছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে তিনি অবতরণ করেন। এ সময় তার সফরসঙ্গীদের সাথে তার স্ত্রী জুবাইদা...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদল আজ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল সোমবার রাতে এই নিম্নচাপের ঘোষণা দেয় আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি শুরু হয়েছে। 
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর