উপজেলা নির্বাচন

এমপি–মন্ত্রীদের প্রভাব রুখতে স্পিকারকে ইসির চিঠি 

আপডেট : ০২ মে ২০২৪, ০৮:০৩ পিএম

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) প্রভাব ও হস্তক্ষেপ বন্ধে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

মো. আলমগীর জানান, মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের এমপি যেই হোক না কেন, প্রভাব খাটালে তা আমলে না নিতে মাঠ কর্মকর্তাদেরও সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৭৬টিতে চার ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৮ মে প্রথম ধাপে ১৪৬ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয়নি। তবে কোনো কোনো উপজেলায় ভোটে দাঁড়িয়েছেন মন্ত্রী ও এমপিদের স্বজনরা। এতে প্রভাব বিস্তারের আশঙ্কা থেকেই যায়।

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, কমিশন সংসদ সচিবালয়ে একটি চিঠি দিয়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিদের অবৈধ প্রভাব বিস্তার না করতে বলেছে।

মো. আলমগীর বলেন, ‘মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্যদের অনেক আত্মীয় স্বজন প্রার্থী হিসেবে আছে বলে জানা যাচ্ছে। অতএব যাতে তাঁরা কোনো প্রভাব বিস্তার করতে না পারেন, কমিশন এ বিষয়টি তাদের (সংসদ) নজরে এনেছে।’ 

ভোটের পরিস্থিতি নিয়ে মো. আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে। কোনো প্রার্থী যদি আচরণবিধি না মানেন বা অবৈধ প্রভাব বিস্তার করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মো. আলমগীর বলেন, ‘উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আমরা আশা করি এ জন্য যে, জাতীয় নির্বাচনের সময় ৩০০ আসনে আমাদের এক সাথে নির্বাচন করতে হয়েছে। কিন্তু এটা আমরা ধাপে ধাপে করছি। ফলে, নির্বাচনে দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা অনেক বেশি থাকবে। এজন্য আমরা আশা করি, এই নির্বাচনটা আরও সুষ্ঠু হবে।’ 

প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে প্রমাণ ছাড়াই নিয়োগ বাতিল করা হবে বলে জানান ইসি মো. আলমগীর।

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ এর উপনির্বাচনের তফসিল দেওয়া হবে। এছাড়া দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তিক হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট...
চলতি বছরই দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য...
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে নির্বাচনে চূড়ান্ত দুই প্রার্থী– বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের অলি...
পাঁচটি স্থানীয় সরকার অর্থাৎ সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রয়োজন হবে প্রায় ছয় হাজার কোটি টাকা, চলতি বাজেটেই এই অর্থ বরাদ্দ আছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর