লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা সুস্থ হবেন না: চিকিৎসক 

আপডেট : ০২ মে ২০২৪, ১১:১৭ পিএম

লিভার প্রতিস্থাপন ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়া থেকে বাসায় ফেরার পর সাংবাদিকদের এসব কথা জানান জাহিদ। 

এ সময় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. জাহিদ দাবি করেন, কিডনি, লিভার, আর্থাইটিসসহ নানা সমস্যার মধ্যে খালেদা জিয়ার লিভারের সমস্যাই এখন জটিল। 

৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত বুধবার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

বৃহস্পতিবার বিকেলে তাঁর শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে বসে মেডিকেল বোর্ড। এতে ভার্চুয়ালি যুক্ত হন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত বিদেশী চিকিৎসকরাও। পরে বোর্ডের সুপারিশে রাতে বাসায় নিয়ে আসা হয় খালেদা জিয়াকে। 

ডা. জাহিদ বলেন, ‘আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে গুলশানের বাসাতেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে।’ 

গত বছরের ৯ আগস্ট নানা জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।

প্রায় ৫ মাস চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। 

এরপর গত ৩০ মার্চও একবার অসুস্থ্য হয়ে হাসপাতালে আসেন খালেদা জিয়া। সে সময় তিন দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন সাবেক এ প্রধানমন্ত্রী। 

দুর্নীতির দুই মামলায় আদালতের রায়ে কারাদণ্ড পেয়েছেন খালেদা জিয়া। তবে ২০২০ সালের ২৫ মার্চ সরকার ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ (১) ধারা অনুযায়ী কারাদণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তাঁর কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়ায় সরকার।

ঢাকার একটি বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। হাইকোর্ট এই মামলায় পরের বছর ২০২১ সালের ৩০ অক্টোবর তাঁর আপিল খারিজ করে দেওয়ার পর তাঁর শাস্তি বাড়িয়ে ১০ বছর করে দেন।

এর আগে, ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার আরেকটি বিশেষ আদালত খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে। তখন তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দেওয়া হয়।

তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর