উপজেলা নির্বাচন

ছেলের পক্ষে শাজাহান খানের প্রভাব বিস্তারের অভিযোগ  

আপডেট : ০৮ মে ২০২৪, ০২:৫৩ পিএম

উপজেলা নির্বাচনের প্রচারের মাঝেই আসছে প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ। অন্যান্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও থেমে নেই। কোথাও কোথাও নিয়ম মানা হচ্ছে না পোস্টার লাগানোর ক্ষেত্রেও।

মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান। তাঁর প্রতিদ্বন্দ্বী পাভেলুর রহমান শফিক খান। তিনি শাজাহান খানের চাচাতো ভাই। শফিক খানের অভিযোগ, ভয়-ভীতি দেখিয়ে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন শাজাহান খান।

পাভেলুর রহমান শফিক খান বলেন, ‘আমার মিটিংয়ে মানুষদের যেতে দেওয়া হয় না। বাধা দেওয়া হচ্ছে। সংসদ সদস্য (শাজাহান খান) নিজে তাঁর স্ত্রীসহ রাতের বেলা বের হয়ে যান এবং নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেন। 

তবে, অভিযোগ অস্বীকার করেছেন শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খান। 

মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, ‘যে অভিযোগ করা হচ্ছে এটা মিথ্যা।’

আসিবুর রহমান খান বলেন, ‘অভিযোগকারী প্রার্থীর পেছনেও কিন্তু প্রচুর প্রভাব বিস্তারকারীরা আছে। শুধু আমরাই প্রভাব বিস্তার করি, এই কথাটা সম্পুর্ন মিথ্যা।’ 

আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার চার ধাপে অনুষ্ঠিত হবে ভোট। প্রথম ধাপে ভোট হবে ১৪৬ টি উপজেলায়। 

এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয়নি। মন্ত্রী ও এমপিদের স্বজনদের ভোটে দাঁড়াতেও নিষেধ করেছে দলের হাই কমান্ড। তবে অন্তত ২০ জেলার নানা উপজেলায় প্রার্থী হয়েছেন ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের স্বজনেরা। অভিযোগ উঠেছে, এর লক্ষ্য স্থানীয় রাজনীতিতে নিজস্ব প্রভাব বলয় তৈরি করা। এ ঘটনায় এরই মধ্যে ক্ষোভ জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। 

মন্ত্রী ও এমপিরা ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে পারে বলে শঙ্কায় আছে নির্বাচন কমিশনও। এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের প্রভাব ও হস্তক্ষেপ বন্ধে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছে কমিশন।

এ পরিস্থিতিতে গত ২ মে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) প্রভাব বিস্তারে বিরত থাকার নির্দেশ দেন।

পরের দিন এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভাপতির নির্দেশনার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এমপি–মন্ত্রীদের নিকট আত্মীয় বলতে দলীয় সভাপতি সুনির্দিষ্ট ভাবে স্ত্রী এবং সন্তানদেরকেই বুঝিয়েছেন। তিনি গতকাল সকালে এবং বিকেলে দলীয় সভায় তার খোলাসা করেছেন। নির্দেশ দিয়েছেন, নির্বাচনে কোন প্রকার প্রভাব বিস্তার, হস্তক্ষেপ না করতে। প্রশাসনকে কোনভাবে প্রভাবিত করা যাবে না। পরিষ্কার করে তিনি সে কথা বলেছেন। নেত্রীর গাইডলাইন অনুযায়ী দায়িত্ব পালন করব।’

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ময়মনসিংহে ভোট হচ্ছে ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়ায়। এরইমধ্যে ফুলপুরে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। যদিও সুষ্ঠু পরিবেশের আশ্বাস দিয়ে নির্বাচন কর্মকর্তারা বলছেন, ভোটে কারও পেশিশক্তি ব্যবহারের সুযোগ নেই।

জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এখানে যদি কেউ পেশিশক্তি বা আচরণবিধি লংঘন করার চেষ্টা করে তাহলে সেখানে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেবো।’ 

এদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায়। দেয়ালে পোস্টার সাটানোর পাশাপাশি মাইকিং চলছে গভীর রাত পর্যন্ত।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় বৃহস্পতিবার। 
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে একজনের এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২৯৫ জনের...
খুলনায় একটি সিগারেট কোম্পানির এক কর্মীকে গুলি করে ল্যাপটপ ছিনতাই করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে তাকে গুলি করা হয়। 
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় আজ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।
মাগুরার শালিখা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজীর (৪৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর