আগামী বছরের প্রথম দিকে স্থানীয় নির্বাচন শুরু করতে চায় ইসি: প্রতিমন্ত্রী শাহে আলম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম। আগামী বছরের প্রথম দিকে শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী বছর ৬ জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন হবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এখনই স্থানীয় সরকার নির্বাচনে ঝুঁকি দেখছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কেন আশঙ্কা করছেন তা জানা নেই।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের ৬৫৪৪টি প্রতিষ্ঠান, ছাদ থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করবে। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৭০ কোটি টাকা। আগামী বছরের জানুয়ারি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

শাহে আলম আরও বলেন, প্রাথমিকভাবে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরে আরও ১৫০ মেগাওয়াট উৎপাদন করা হবে।

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রাজধানীতে সাংবাদিকদের তিনি...
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে এগোচ্ছে। আজ বুধবার আবহাওয়ার পাঁচ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সরকারি ছুটির কারণে আজ বুধবার ক্যাম্পাস বন্ধ থাকলেও শাটডাউন...
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর