নিখোঁজ এমপি আনার, ৬ দিনেও সুস্পষ্ট তথ্য নেই সরকারের কাছে

আপডেট : ২৪ মে ২০২৪, ০৯:৩৩ পিএম

ভারতে যাওয়ার পর কয়েকদিন ধরেই যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১২ মে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকে নিখোঁজ তিনি। টানা ৬ দিন দুই দেশের গোয়েন্দাদের চিরুনি অভিযানেও খুলছে না জট। এ বিষয়ে সরকারের কাছে হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এমপি আনারের খোঁজে ভারতের বিশেষ টাস্কফোর্স এসটিএফের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখাছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসটিএফ ডিবিকে জানিয়েছে, আনারের সবশেষ অবস্থান ছিল উত্তর প্রদেশের মুজাফ্ফরাবাদে। এছাড়া একাধিক এলাকায় তাঁর সিমের লোকেশন পাওয়া গেছে।  

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ‘ভারতের বিশেষ টাস্কফোর্স ও গোয়েন্দাদের সঙ্গে প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখছি। আনোয়ারুল আজিম আনার বাংলাদেশ থেকে ভারতে যেয়ে যে বাসায় উঠেছিলেন সেখানে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বাসাটা কার নামে সেটা খোঁজ নেওয়া হচ্ছে।’

এমপি আনার অপহরণের শিকার বা কোনো সিন্ডিকেটের কবলে পড়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। 

হারুন অর রশীদ বলেন, ‘আসলে ভারতে ওই এমপির সঙ্গে কী ঘটেছে তা আমরা জানিনা। তবে বিভিন্ন বিষয় মাথায় রেখেই আমাদের কাজ চলছে। লোকেশন এক এক সময় এক এক জায়গায় দেখাচ্ছে। কোনটা সত্য, কোনটা মিথ্যা আমরা জানিনা। আমরা চেষ্টা করছি। দ্রুতই আমরা সুস্পষ্ট তথ্য দিতে পারব।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনোয়ারুল আজিম আনারের বিষয়ে কোনো হালনাগাদ তথ্য নেই সরকারের কাছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের এনএসআই, এসবি, পুলিশ সবাই ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা আশাকরি, ভারতের সহায়তায় দ্রুতই তাঁকে খুঁজে পাওয়া যাবে।’

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আনার। 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...
শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে গণমাধ্যমে প্রচারের বিষয়টিকে ষড়যন্ত্র মনে করছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর