বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:২৭ পিএম

আগামী বৃহস্পতিবারের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

এতে বলা হয়, ‘বিদ্যালয় ও কলেজগামী  শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে  শিক্ষা মন্ত্রণালয়ের  আওতাধীন 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’ 

কোটা আন্দোলন ঘিরে সারা দেশে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। ঢাকা ছাড়াও দেশের অন্যান্য শহরগুলো থেকেও সহিংসতার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার সকাল থেকেই কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর মধ্যে রাজধানীর সায়েন্সল্যাব ও বাড্ডায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। 

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল মহাখালির রেললাইন অবরোধ করলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা–ধাওয়া হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি পুলিশ বক্সে আগুন দেয়। 

এ পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে।  

সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০০ জন আহত হন। সোমবার মধ্য রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে। 

আরও পড়ুন:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড....
"আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা" বাস্তবায়নের কথা জানিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে পাঠ্যবইয়ে বাংলাদেশের...
পরীক্ষার্থীদের সন্তানতুল্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে শিক্ষার্থীদের জন্য...
পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর