২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী 

 

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

‎"আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা" বাস্তবায়নের কথা জানিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে, কোনো ধরনের বিকৃতি চলবে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

‎তিনি শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত "শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান।

‎শিক্ষামন্ত্রী বলেন, "আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা - এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে একত্রিশ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করব।"

‎বইয়ের কনটেন্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না।  ইতিহাস তার আপন গতিতে চলবে।"

‎শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে আ ন ম এহসানুল হক মিলন বলেন, "প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় ও ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।"

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।

বর্তমানে পুলিশ বাদী হয়ে কোনো ধরনের রাজনৈতিক মামলা করছে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার দুপরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছি।’ ‎শনিবার বিকেলে যশোর পিটিআই সভাকক্ষে আয়োজিত চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
লোডিং...

এলাকার খবর