বাংলা একাডেমি মহাপরিচালকের পদত্যাগ, নিয়োগ পান ২২ দিন আগে

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম

বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মো. হারুন-উর-রশীদ আসকারী পদত্যাগ করেছেন।‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণ’দেখিয়ে শনিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মহাপরিচালকের পদত্যাগের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা।

মো. হারুন–উর–রশীদ আসকারী বাংলা একাডেমির দায়িত্ব পেয়ে এক মাসও পূর্ণ করতে পারেননি। গত ২২ দিন আগে নিয়োগ পেয়েছিলেন তিনি। তবে যোগদানের তারিখ হিসেবে নিলে তাঁর কার্যকাল ছিল মাত্র ১৬ দিন। ক্ষমতার পালাবদলে তাঁর এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে।

রশীদ আসকারী গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। একাডেমির দায়িত্ব নেন ২৪ জুলাই। তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হারুন-উর-রশীদ আসকারী ইংরেজি সাহিত্য ও ভাষা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি একজন অনুবাদকও।

মো. হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তাঁর প্রবন্ধ ও বেশ কয়েকটি বই আছে।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরদিন ৬ আগস্ট ভেঙে দেওয়া হয় সংসদ। এরপর একে একে অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করতে থাকেন। এ ছাড়া বিভিন্ন পদে হয় রদবদল। 

আজ প্রধান বিচারপতির পদ থেকে বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। এরপর আপিল বিভাগের দুজন বিচারপতি পদত্যাগ করেছেন। তাঁরা হলেন– বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন।

এছাড়া এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের খবর এল।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর