সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দেশ ছেড়ে বেলজিয়ামে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ এএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশে-না বিদেশে এ নিয়ে নানা চলছে আলোচনা। তবে তিনি এখন সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। সেখান থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তাও বলছেন ঢাকা-চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। তার দেশ ছাড়ার ৬ দিন পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২ সেপ্টেম্বর হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।

গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রেপ্তার হন- এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাছান মাহমুদ ছিলেন নিখোঁজ।

অনুসন্ধানে জানা গেছে, হাছান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তাঁর নিজের বাড়িতেই আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে।

জানা গেছে, হাছান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথম জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে যান গত ২৬ আগস্ট বিকেল পৌনে ৩টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাঁকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল।

এ বিষয়ে মোবারক আলী ভূঁইয়া বকুল বলেন, ‘তিনি এইখানে আছেন এবং সেভ আছেন, এইটুকু আরকি। আর পরশুদিন আমাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল ওইখানে উনি উপস্থিত থাকতে পারবেন না সেটি আগেই বলে দিয়েছেন। উনি এখানে কারো সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারো সঙ্গেই তার যোগাযোগ নাই।’ 

হাছান মাহমুদ বেলজিয়াম থেকে যাদের সঙ্গে ফোনকলে কথা বলেছেন তাদের একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আইপিটিভি সি প্লাসের প্রধান সম্পাদক আলমগীর অপু। তার সঙ্গে গত ৩১ আগস্ট রাত ১০টা ২৭ মিনিটে টানা ১৫ মিনিট কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এইসময় নিজের আক্রোশ থেকে কিছুদিন সি-প্লাস এর সম্প্রচার বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করেন বলে জানান অপু।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবিসিপ্লাস টিভি প্রধান সম্পাদক ও সিইও আলমগীর অপু বলেন, ‘৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে তিনি আমাকে কল দিয়েছিলেন। কল দিয়ে...উনি হয়ত উনার ভুল বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে উনি আমাকে কল করে অনেকগুলো কথার ভেতরে উনি বারবার দুঃখ প্রকাশ করেছেন। এটার জন্য উনি লজ্জিত।’

স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজ বাড়িতে আছেন বলেও অপুকে জানান হাছান মাহমুদ।  

দেশ ছাড়লেও সরকার পতনের পর হাছান মাহমুদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও কীভাবে তিনি বেলজিয়াম গেলেন সেটাই এখন বড় প্রশ্ন।

গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে...
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার রাজধানীতে সিরডাপ ভবনে জলবায়ু বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
চব্বিশের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার...
রামপালে বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) ৮ দিন বন্ধ থাকার পর পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে।...
প্রতি বছরের মতো এবারও শতায়ু জনসংখ্যার রেকর্ড গড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। তবে গড় আয়ু নতুন উচ্চতায় পৌঁছালেও, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা সমস্যা। বিশেষ করে জন্মহার আর কর্মক্ষম জনসংখ্যার...
টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে ছোরমান আলী (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ...
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
লোডিং...

এলাকার খবর