বিশ্বনেতাদের এক সঙ্গে কাজ করার আহ্বান ড. ইউনূসের

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

দারিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে এক সঙ্গে কাজ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রাজিলে আয়োজিত হতে যাওয়া জি-২০ সামিটের জন্য আজ শনিবার সকালে ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি। 

এ সময় ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার নেওয়া উদ্যোগকে স্বাগত জানান ড. ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশের লক্ষ্য নারীর ক্ষমতায়ন, জলবায়ু ও ক্ষুধা-দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা।

অন্তর্বর্তী সরকার সবার আগে টেকসই উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য তারুণ্য শক্তি, অর্থনীতি, নতুন ভাবনা ও জীবনব্যবস্থায় পরিবর্তন আনায় কাজ চলছে। অপব্যয় কমিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনতে আমরা ব্রাজিলের সঙ্গে কাজ করতে আগ্রহী। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। সরকার টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। এজন্য তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে থ্রি জিরো বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।’ 

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তে একটি কমিশন গঠন চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছে এবং অন্তত ৫ বার চিঠি দিয়েছে ইউনিসেফ। বাজেটে বরাদ্দ থাকলেও চাহিদা অনুযায়ী টিকা কেনেনি সরকার—এমন দাবি ইউনিসেফের। সংস্থাটি বলছে, উন্মুক্ত...
অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মুহাম্মদ ইউনূস।-এমন মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেক সাবেক সচিব...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর