কিছু বাম-ডান নেতৃত্ব সরকারে শরিকানা না পেয়ে উন্মত্ত হয়ে গেছেন: উপদেষ্টা মাহফুজ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

বাম এবং ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি গণ অভ্যুত্থানে,এবং পরবর্তীতে সরকারে নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। এসময় তিনি বলেন, ‘তাদের উন্মত্ততা, বিপ্লবী জোশ এবং উসকানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়।’

গত কয়েক দিনে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং কলেজশিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে আজ সোমবার দুপুরে তাঁর ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব লিখেছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে সরকারের উপদেষ্টা পরিষদে যাওয়া মাহফুজ আলম ‘গণ-অভ্যুত্থান ও ছাত্র-তরুণ বিরোধী শক্তি’ শিরোনামে লেখা ওই পোস্টে লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের পরের দশ-পনের বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদের নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল, তা ইতিহাস একদিন বলবে।’

এবারের আন্দোলন সাহসী ছাত্র–তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন ছিল উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন, ‘এবারের আন্দোলন সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন। কিন্তু, একটি দল এবং দেশি-বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট  গত ৩ মাসে ছাত্রদের ভিলিফাই করেছে, বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে, অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে, তদুপরি ছাত্রদের সাথে সম্মান জনক ভাবে ডিল তো করেই নি, বরং ছাত্রদের তারা শত্রু গণ্য করেছে। তার পরিণতি কি ভালো হচ্ছে, বা হবে?’ 

গত তিন মাসের নানা কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে মাহফুজ বলেন, ‘মনে রাখতে হবে, বিদেশি শক্তির কোন সাধ্য নাই এ দেশের মানুষকে পদানত করার। কিন্তু, গোলামির মানসিকতার কিছু গাদ্দার আর হঠকারীর এ শক্তি আছে। তারা গত তিন মাসে তা দেখাল। ছাত্রদের আজ সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সঙ্কট হলে, যারা যারা লাভবান হবে, তারা সবাই এ উসকানি এবং প্রশাসনিক ব্যর্থতার সাথে জড়িত। ধীরে ধীরে আমরা সবই বলব। অথবা, আপনারা চোখ খুললেই দেখতে পাবেন।’ উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায় উল্লেখ্য করে তিনি আরও লিখেছেন, ‘এদিকে, বাম এবং ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি গণ অভ্যুত্থানে, এবং পরবর্তীতে সরকারে নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন। তাদের উন্মত্ততা,  বিপ্লবী জোশ এবং উসকানিমূলক কর্মকান্ড দেশটাকে অস্থির করে রেখেছে। অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়। আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি। আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। আমরা আরো চেষ্টা করব সবাইকে নিয়ে এগুনোর। কিন্তু, হঠকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা এ জাতিকে ক্ষতিগ্রস্ত করবে।’ 

তিনি আরও লিখেছেন, ‘হঠকারিতা, উসকানি, ছাত্র-তরুণদের মধ্যে বিভেদ ও বিরোধ তৈরি, অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করে তোলার অপচেষ্টা- সবই ব্যর্থ করে দেয়া হবে, ইনশাআল্লাহ। আমরা ৫ আগস্টের সকালের মতন ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। এবারের সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে, ইনশাআল্লাহ।’

কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান...
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তবে বিদ্যুতের সংকটে মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী মানবিক...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, ‌‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর...
ইরান ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেছেন ইরান ও মার্কিন কর্মকর্তারা। তাদের মধ্যে বৈঠক ভালো ও ফলপ্রসূও হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের...
খুলনায় ভাত চুরির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমল হোসেন হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দেশব্যাপী সুসংগঠিত নাশকতার চেষ্টা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন আশঙ্কায় নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।রাজধানীসহ সারা দেশে বসানো হয়েছে দেড় হাজার...
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের উৎপাদন ও পরিবহণ ব্যয় বাড়বে। তবে ভোক্তা সংগঠন ক্যাবের শঙ্কা, এসময় নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফাও করতে পারে। অর্থনীতিবিদরাও বলছেন, মূল্যস্ফীতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর