সংখ্যালঘুদের ওপর হামলার তালিকা করছে পুলিশ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি অনুযায়ী ৪ আগস্টের পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের তালিকা সংগ্রহ করেছে পুলিশ। এরই মধ্যে ১ হাজার ৭৬৯টি অভিযোগের মধ্যে ৬২টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ভিত্তিতে ৩৫ জন অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

প্রেস উইং জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত ছিল না, বরং রাজনৈতিক উদ্দেশ্যে ছিল। 

পুলিশের তদন্তে দেখা গেছে, ১ হাজার ২৩৪টি ঘটনা রাজনৈতিক প্রকৃতির এবং ২০টি ঘটনা সাম্প্রদায়িক। এছাড়া কমপক্ষে ১৬১টি দাবি মিথ্যা বা অসত্য বলেও তথ্য পাওয়া গেছে। 

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি ও এর বাইরের ঘটনা সব মিলিয়ে ৪ আগস্ট থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সাম্প্রদায়িক হামলার অভিযোগে মোট ১১৫টি মামলা নথিভুক্ত হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তে একটি কমিশন গঠন চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মুহাম্মদ ইউনূস।-এমন মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেক সাবেক সচিব...
হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকার তদন্ত চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য...
চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে থাকবে সরকার। ঈদের পর প্রতিটি উপজেলা হাসপাতালে একজন কমান্ডারসহ ১০ জন আনসার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর...
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০৫টি দোকান। শুক্রবার ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 
পরিসংখ্যান নির্ভর বাজেট দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে এনসিপি’র রাজনৈতিক কার্যালয়ে...
রাজধানীর শাজাহানপুর এলাকার শান্তিবাগের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর