চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:০৫ পিএম

চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে থাকবে সরকার। ঈদের পর প্রতিটি উপজেলা হাসপাতালে একজন কমান্ডারসহ ১০ জন আনসার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শরীয়তপুর সদর হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসক ডাঃ নাসির ইসলামকে ঢাকা মেডিকেলে দেখতে এসে শনিবার রাতে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি জানান, বিগত সরকারের সময় বিভিন্ন কেনাকাটায় লুটপাটকারীরা এসব হামলার পিছনে থাকতে পারে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এরই মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরকেও দ্রুত গ্রেপ্তারের আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, 'ঢাকা শহরে মেডিকেল এলাকায় সকল সন্ত্রাসীদের আমরা চিহ্নিত করেছি। তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, সবাইকে গ্রেপ্তার করা হবে। তারা আমাদের ডাক্তারদেরকে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে।'

হুমকির শিকার হয়েছেন এমন কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলে মন্ত্রী জানিয়েছেন, তারা কেউ শঙ্কিত নন। দেশ ও মানুষের কল্যাণে চিকিৎসকরা কাজ করে যাবেন।

কক্সবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি সেনাবাহিনী সংশ্লিষ্ট আইন অনুযায়ী...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। বাড়ছে পানি বাহিত রোগ। বন্যা কবলিত এলাকার মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। এই অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম...
স্টার্টআপের জন্য তরুণ উদ্যোক্তাদের সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগের বিকাশে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়া হবে।
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর