ড. ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে: রাষ্ট্রদূত ওয়েন

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৩:২২ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, সফরটি মাইলফলক হবে। 

আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পরে সাংবাদিকদের একথা বলেন চীনের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে সফরে।’

ড. ইউনূসের চীন সফরের যুক্তরাষ্ট্র ও ভারতসহ বাংলাদেশের প্রভাবশালী সব উন্নয়ন অংশীদার তীক্ষ্ণ দৃষ্টি রাখছে জানিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জন‍্য যা যা ভালো হয়, তাই করবে তাঁর দেশ।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীন যাচ্ছেন।

ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে শুরু করে বরিশালের প্ল্যানেট পার্কের মতো বাগেরহাটের ঐতিহাসিক...
বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সকার একটি বির্ধস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদেরকে কাজে নিয়োগ করেছে। এমনটাই বলেছেন সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
এবারের ঈদের বাজার ও পশুর হাট অন্যান্যবারের তুলনায় নিরাপদ রয়েছে দাবি করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে...
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করে যে দুঃসাহস দেখানো হয়েছে, তা কঠোরভাবে নির্মুলভাবে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর