রমনা বটমূলে গানে গানে বাংলা নতুন বছরকে বরণ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ এএম

ছবি: ভিডিও থেকে নেওয়া আলোয় আলোয় মুক্তির প্রত্যাশা জানিয়ে রাজধানীর রমনা বটমূলে চিরায়িত আয়োজনে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে। উৎসবপ্রিয় বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৪৩২ সাল বরণ পেলো ভিন্ন রঙ।

আজ সোমবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভৈরবীতে রাগালাপের মধ্য দিয়ে সূচনা হয় ছায়ানটের প্রভাতী আয়োজন। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান।

পরিবেশন করা হয় সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসংগীত। প্রায় দেড়শো কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীর সুরে-বাণীতে নতুন বছর বরণ করছে ছায়ানট।

পরিবেশিত হচ্ছে আলো, প্রকৃতি, মানুষ আর দেশপ্রেমের গান। এবার মোট ২৪টি পরিবেশনার মধ্যে ৯টি সম্মেলক গান, ১২টি একক গান আর ৩টি পাঠ থাকছে।

এবারের আয়োজনে পুরুষ শিল্পীদের পোশাক মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। নারীদের মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি। এই মেরুন রঙের সঙ্গেই মানানসই রং করা হয়েছে মঞ্চের। প্রতিবছর মঞ্চের আকৃতি একই রকম থাকে, শুধু শিল্পীদের পোশাকের রঙের সঙ্গে মানিয়ে মঞ্চে রঙের পরিবর্তন করা হয়। গতবারের রং ছিল হালকা সবুজ। 

রাজধানীতে ১৯৬৭ সালে প্রথম রমনা বটমূলে পয়লা বৈশাখের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে ছায়ানট। সেই অনুষ্ঠানের ধারাবাহিকতায়ই নববর্ষ বরণের সাংস্কৃতিক উৎসব সারা দেশে ছড়িয়ে পড়ে। বাংলা নববর্ষ উদযাপনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর