পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ড. ইউনূস

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকান যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দোহায় এ তথ্য নিশ্চিত করেন।  

গত সোমবার ভ্যাটিকানে মারা যান পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিসের মৃত্যু ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি গির্জার সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা, এবং নারী ও যুবকদের ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।​

সাধারণত পোপের মৃত্যুর ৪ থেকে ৬ দিনের মধ্যে শেষকৃত্য সম্পন্ন করতে হয়। পোপকে নিয়ম অনুযায়ী সমাহিত করা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। যদি না তিনি, অন্য কোথাও সমাহিত করার অনুরোধ করেন। এরপর পালন করা হয় ৯ দিনের শোক। আর পোপের মৃত্যুর প্রায় ১৫ থেকে ২০ দিন পর শুরু হয় নতুন পোপ নির্বাচনের সম্মেলন।

শিশুদের হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। আজ বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে জাপোরঝিয়ায়। সেখানে ত্রাণ বিতরণকেন্দ্র...
গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ও অবৈধ রিসোর্টগুলো বনের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে কি না, তা সরেজমিনে যাচাই করতে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর