আরাকান আর্মি আমাদের প্রতিবেশী, এদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়: খলিলুর রহমান

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৩১ পিএম

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিবেশী আরাকান আর্মি। প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সে জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে।

আজ রোববার রোহিঙ্গাদের ফেরানো ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন খলিলুর রহমান। তিনি জানান, মানবিক করিডোর নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি।

খলিলুর রহমান বলেন, ‘আমাদের প্রতিবেশী এখন আরাকান আর্মি, প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হয়। আর সেই জন্যই আমরা আরাকান আর্মির সঙ্গে ওয়ার্কিং লেভেলে যোগাযোগ শুরু করি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডোর জন্য আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। জাতিসংঘ এটি পরিচালনা করবে, এর মাধ্যমে ত্রাণ যাবে, খাদ্য যাবে, অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইন নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাইন। এটা বাস্তবতা। মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর সোমবার রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটি চলাচল শুরু করবে। 
গত ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি মানুষ। আর চলতি বছরের ৯ মাসে প্রতিদিন গড়ে দুর্ঘটনা ১৭টি, নিহত ১৬ জন। বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনের...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা আরও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বাজারে আজও কমল সোনার দাম। আজ শুক্রবার ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। আগের দিন বৃহস্পতিবারও দাম কমেছে। 
২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর শুরু হওয়ার কথা। সেই সফরে জাপানের কাছে প্রায় ১৪ বিলিয়ন ডলার, অর্থাৎ ১ লাখ ৭২ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ ও সহযোগিতার প্রস্তাব তুলে ধরতে চায় বাংলাদেশ।
পূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কারণে রাজধানীর কাঁচাবাজারে সকাল থেকেই ক্রেতা কম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এছাড়া ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। তবে ঝাঁজ বেড়েছে মসলার...
লোডিং...

এলাকার খবর