মাতারবাড়ি-মহেশখালীকে সিঙ্গাপুরের মতো গড়তে চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব 

আপডেট : ২৭ মে ২০২৫, ০৭:২০ পিএম

জাপানের ৫০০ মিলিয়ন ডলার সহায়তায় প্রধান উপদেষ্টা মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের মতো অত্যাধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 

প্রেস সচিব জানান, পরিকল্পনা বাস্তবায়নেই প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। এছাড়া দক্ষ ১ লাখ কর্মী জাপানে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। 

শফিকুল আলম জানান, আগামী ২৯ ও ৩০ মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে অধ্যাপক ইউনূসের এ সফর। এতে তিন শতাধিক জাপানি বিনিয়োগকারীর সাথে কয়েকটি সেমিনার হওয়ার কথা রয়েছে। 

এই সফর থেকে ৫০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আনতে সরকার লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান তিনি। 

এছাড়া, প্রধান উপদেষ্টা জাইকার সাথে বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম। ৪ দিনের সফর শেষে ৩১ মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের পার্লামেন্টের বৈদেশিক সম্পর্ক বিষয়ক ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধি দল।...
হামের টিকা নিয়ে অসংগতি ও অব্যবস্থাপনার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ হয়ে গেছে। 
বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তে একটি কমিশন গঠন চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে পাওয়া না যাওয়ায় প্রয়োজনীয় স্পেয়ার পার্টস দুবাই থেকে সংগ্রহের কার্যক্রম চলমান। যন্ত্রাংশ যথাসময়ে দেশে পৌঁছালে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে মেরামত কার্যক্রম...
চলতি অর্থবছরে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য খাতে ৫৫ দশমিক ২০ বিলিয়ন আর সেবা খাতে লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা গত...
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ হয়েছে। এসময় মেঘনা উপজেলার এক নরী গলায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত...
একটি রোমান্টিক গান। চার দশক আগে লেখা হয়েছিল ভালোবাসার আবহে। অথচ ২০২৬ সালের এই শ্রাবণে সেই গানই হয়ে উঠেছে শিক্ষিকাদের প্রতিবাদের ভাষা। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ব্যবহার করে গত দুই দিনে...
লোডিং...

এলাকার খবর