৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুন

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

আগামী ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এ ছাড়া আগামী ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল জানা যাবে। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চলমান বিসিএস জট নিরসন এবং কালক্ষেপণ হ্রাসের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে অর্থাৎ ২০২৫ খ্রিস্টাব্দের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করেছে। উক্ত সময়ের মধ্যে তিনটি বিসিএসের (৪৪, ৪৫ ও ৪৮তম) চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আগামী ৩০ জুন ৪৪তম, ২২ সেপ্টেম্বর ৪৮তম এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।’

আগামী ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়,  ‘যাদের একই সাথে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে, তাদের উক্ত পরীক্ষার এক মাস পূর্বে বা এক মাস পর ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কোনো প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপ না হয়, সেই লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএসকে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘গত ২৭ মে বিশেষ বিসিএসের গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিসিএস (বিশেষ) বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৪৮তম বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে।

এতে উল্লেখ করা হয়, নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লিখিত পরীক্ষার তারিখ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।

পরীক্ষার্থীদের সন্তানতুল্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে শিক্ষার্থীদের জন্য...
৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি জানিয়ে পুনরায় এই ফলাফল প্রকাশের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে থাকবে সরকার। ঈদের পর প্রতিটি উপজেলা হাসপাতালে একজন কমান্ডারসহ ১০ জন আনসার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত...
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর