‘নির্বাচনে নিরাপত্তায় সাড়ে ৬ লাখ আনসার সদস্য কাজ করবেন’

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে আনসার ও ভিডিপি বাহিনীর সাড়ে ছয় লাখ সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ শনিবার দুপুরে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি অ্যাকাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় আনসার ও ভিডিপি মহাপরিচালক বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি বাহিনীর সাড়ে ছয় লাখ সদস্য নিরাপত্তার দায়িত্বে কাজ করবে, এ জন্য নতুন এক লাখ ৮০ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

আনসার ও ভিডিপি বাহিনীর উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘এ বাহিনীতে ভূয়াদের কোনো ঠাঁই হবে না। যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে।’

জাতীয় নির্বাচনে নিরাপত্তায় থাকবে সাড়ে ৬ লাখ আনসার সদস্য। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন মহাপরিচালক আরও বলেন, ‘নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আনসার বাহিনীকে শক্তিশালী করতে সকল সদস্যের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণে যারা টিকে থাকবে তারাই আনসার বাহিনীতে সেবা দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবে।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, অ্যাকাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার ছাড়াও প্রশিক্ষণার্থী এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর