সর্বোচ্চ নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুণঃনির্ধারণ হয়েছে: ইসি আনোয়ারুল 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সীমানা পুণঃনির্ধারণ করা হয়েছে। কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

তবে কতগুলো আসনের সীমানা পরিবর্তন হয়েছে সেই সংখ্যা তিনি জানাতে পারেননি। এ সময় দল নিবন্ধন প্রসঙ্গে ইসি আনোয়ারুল আরও বলেন, দল নিবন্ধন কাজ প্রায়ই শেষ। এক সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া শেষে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে।

এক প্রশ্নে তিনি বলেন, ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই। এ ছাড়াও, অংশীজনদের সাথে সংলাপ নিয়ে শিগগিরই কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।

ইসি আনোয়ারুল জানান, রোডম্যাপ মোতাবেক ত্রয়োদশ সংসদ নিবার্চনকে সামনে রেখে চলতি মাসের শেষার্ধ থেকেই শুরু হওয়ার কথা অংশীজনদের সাথে সংলাপ। 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
আগামী এক বছরের মধ্যে দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি...
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল দায়েরের শেষ সময় আজ রোববার। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর