গুম–খুনের বিচার ও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংস্থার চিঠি

চিঠিতে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি ২০২৬ সালের নির্বাচনের আগে মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানায় সংস্থাগুলো। 

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ এএম

বাংলাদেশে নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে গুম-খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বেশ কয়েকটি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

রোববার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি ২০২৬ সালের নির্বাচনের আগে মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানায় সংস্থাগুলো।

একই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান, নিরাপত্তা খাত সংস্কার, জুলাই বিপ্লবের সময় ও গত ১৫ বছরে গুরুতর নির্যাতনের জন্য অপরাধীদের জবাবদিহি নিশ্চিত, নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহি, নির্বিচার গ্রেপ্তার ও আটক বন্ধ এবং আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বন্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

গুম–খুনের বিচার ও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংস্থার চিঠিচিঠিটি পাঠিয়েছে– এইচআরডব্লিউ, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউইয়র্কভিত্তিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকাভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ডভিত্তিক ফোরটিফাই রাইটস, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট।

জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান তদন্তে অপরাধের সতত্যা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং...
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য জুলাই অভ্যুত্থানে হত্যাসহ নানা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ রোববার...
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর