জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ছে: চিফ প্রসিকিউটর

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম

জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচার দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে জুলাইয়ে আহত ব্যক্তিরা ও শহীদ পরিবারের সদস্যরা গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। এ সময় বিচারপ্রক্রিয়ার গতি আরও বাড়ানোর তাগিদ দেন তাঁরা।

জবাবে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করতে প্রসিকিউশন টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অপরাধীই পার পাবে না।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য দেন। এ সময় তিনি জুলাইয়ের শহীদ ও আহত বীরদের স্বপ্ন পূরণে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান।

আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা হচ্ছে এবং...
জুলাই জাদুঘর চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। নতুন কমিটি গঠন, গেজেট প্রকাশ এবং সংবাদ সম্মেলনের পর দ্রুত জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান তদন্তে অপরাধের সতত্যা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং...
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।...
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর ছেলে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক কঠোর লিখিত বার্তা দিয়েছেন। বাবার...
গাজীপুরের কালিয়াকৈরে করণী ফ্যাশনস লিমিটেডের নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোন অপ্রীতিকর খবর...
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের ১০টি উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এ দুর্যোগে প্রায় দেড়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনাসহ পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে।’ শনিবার বিকেলে মুন্সিগঞ্জ সদর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর