আওয়ামী লীগ নিজেরাই নিজেদের বিচারের ক্ষেত্র প্রস্তুত করে গেছে: চিফ প্রসিকিটউর

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য জুলাই অভ্যুত্থানে হত্যাসহ নানা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে সত্যতা মিললে ট্রাইব্যুনাল আইনে বিচারে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি সব সম্পত্তি বাজেয়াপ্তের সুযোগ রয়েছে।

তিনি জানান, শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গটি আনায় এ বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আওয়ামী লীগের বিচার ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইন, দুই আইনেই করা সম্ভব, বলেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়ে ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে সংগঠন ও দলের বিচারের ক্ষেত্র নিজেরাই প্রস্তুত করে গেছে। সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমেই জামায়াতকে নিষিদ্ধ করে তারা।

ব্রিফিংয়ে হেফাজতের সামবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৃশংসতা এবং জুলাই গণঅভ্যুত্থানে দলটির নেতাকর্মীদের হাতে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগের বর্ণনা দেন চিফ প্রসিকিউটর।

এ সময় দলটির প্রধান শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি দাঁড়ানোর আহ্বান জানান চিফ প্রসিকিউটর।

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে...
ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়াও আওয়ামী লীগ আমলে অন্তত ২৫০ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর গুম করার প্রমাণ মিলেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের কেউই আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে...
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত রাজনীতিবিদদের বিচারবহির্ভূত আটক বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত রোববার সংস্থাটির ওয়েবসাইটে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর