‘জুলাই অভ্যুত্থান দমনে আ. লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা’

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্ট আন্দোলনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আওয়ামী লীগের অপরাধের সংশ্লিষ্টতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা  হচ্ছে। এজন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটি অভিজ্ঞ তদন্ত দল কাজ করছে। তবে এই তদন্ত শেষ করতে সময় লাগবে বলে জানান তিনি। 

আমিনুল ইসলাম বলেন, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে তদন্ত দল। 

এর আগে, ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান তদন্তে অপরাধের সতত্যা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন এই দুই আইনেই করা সম্ভব। এবং এ দুটি আইনই বিভিন্ন সময়ে সংশোধন করে সংগঠন কিংবা দলের বিচারের ক্ষেত্র প্রস্তুত করে গেছে বিগত আওয়ামী লীগ সরকারই। 

প্রসিকিউশন জানায়, দলটির প্রধান মৃত্যদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের মানবতাবিরোধী অপরাধের তথ্য–প্রমাণ আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।

রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে প্রতিটি মামলা আইনি দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত...
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য জুলাই অভ্যুত্থানে হত্যাসহ নানা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ রোববার...
দেশের বিভিন্ন স্থানে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় কারণ দেখিয়ে কিছু দুষ্কৃতিকারীর ফকির, সুফি সাধক এবং বাউলদের প্রতি অবমাননাকর আচরণ ও শারীরীক হামলা করে। যা ওই ভুক্তভোগী নাগারিকদের সাবিংধানিক অধিকার হরণ...
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ...
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এ দাম কমানো...
আজ দুপুরে হঠাৎ পাহাড় ধস হলে স্থানীয় লোকজন মাটির নিচ থেকে নাসিমা আকতার এবং তার স্বামী জসিম উদ্দিনকে উদ্ধার করে। নাসিমা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী জসিম উদ্দিনকে সদর হাসপাতালে...
ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর সফরের মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে অন্তত ২টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৪ কর্মকর্তাসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার...
পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রাম  থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ এক অটোযাত্রী ঘটনাস্থলে নিহত হন...
লোডিং...

এলাকার খবর