নির্বাচনী জালিয়াতিকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হোক: ভোটগার্ড ইন্টারন্যাশনাল

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো প্রকার নির্বাচনী জালিয়াতিকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ভোটগার্ড ইন্টারন্যাশনাল লিমিটেড। আজ রোববার এ সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি।

বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচনী জালিয়াতিকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করার দাবি জানিয়েছে ভোটগার্ড ইন্টারন্যাশনাল। পাশাপাশি জুলাই জাতীয় সনদ ২০২৫-এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সাংবিধানিক সংস্কার সংস্থা এবং আইনপ্রণেতাদের প্রতি দুটি দাবি জানিয়েছে ভোটগার্ড ইন্টারন্যাশনাল। প্রথমত, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নির্বাচনকালীন প্রশাসন সংক্রান্ত জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিধানগুলো অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

দ্বিতীয়ত, জাতীয় আইন প্রণয়ন বা সংশোধনের মাধ্যমে নির্বাচনী জালিয়াতিকে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ হিসাবে সংজ্ঞায়িত করার দাবি জানিয়েছে ভোটগার্ড। এক্ষেত্রে আইনগতভাবে সর্বোচ্চ শাস্তির বিধান রাখার কথা বলেছে তাঁরা।

আপাতত এই দুটি সংস্কার একত্রে সাংবিধানিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে বলে বিবৃতিতে জানিয়েছে ভোটগার্ড। সংস্থাটি বিশ্বাস করে, এই দুটি সংস্কার বাস্তবায়ন হলে এটা নিশ্চিত করা যাবে যে, সরকার নির্বাচনের ক্ষেত্রে জনগণের কর্তৃত্ব অর্থাৎ ভোটারদের শাসন সমস্ত রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক স্বার্থের ঊর্ধ্বে থাকবে। 

উল্লেখ্য, বিশ্বজুড়ে ভোটারদের শাসন নিশ্চিত করতে কাজ করছে ভোটগার্ড ইন্টারন্যাশনাল লিমিটেড। নীতিনির্ধারক এবং আইনপ্রণেতাদের সুবিধার জন্য একটি খসড়া বৈশ্বিক মডেল আইন সরবরাহ করে থাকে ভোটগার্ড। এই মডেল আইনের অধীনে যেকোনো প্রকার নির্বাচনী জালিয়াতিকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে সংজ্ঞায়িত করার এবং সেরুপ শাস্তি প্রদানের বিধান রাখা হয়েছে।

ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা মার্কিন সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর