৫ বছরেও মেলেনি পাসপোর্ট, মজিবুরের খরচ ২ লাখ টাকা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

৫ বছরেও পাসপোর্ট পাননি সিলেটের মজিবুর রহমান। ২০২১ সালে পাসপোর্টের জন্য নারায়ণগঞ্জে আবেদন করেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে সেই পাসপোর্ট অফিস পুড়িয়ে দিলে মজিবুর ঘুরতে থাকেন আগারগাঁও। এই সময়ে সিলেট থেকে ৪১ বার নারায়ণগঞ্জ ও আগারগাঁও এসেছেন। তার হিসাব মতে, পাসপোর্ট বাবদ দুই লাখ টাকার বেশি খরচ করেছেন মজিবুর।

সিলেটের মজিবুর রহমান পেশায় সিএনজি চালক। ৫ বছর ধরে নারায়ণগঞ্জ ও আগারগাঁওয়ে ঘুরছেন পাসপোর্ট পাওয়ার জন্য। ২০০৪ সালে প্রথম পাসপোর্ট করেন তিনি। ১০ বছর পর করেন মেশিন রিডেবল পাসপোর্ট, যার মেয়াদ শেষ হয় ২০১৯ সালের ২৯ অক্টোবর।

মজিবুর রহমান বলেন, ‘২০০৪ সালে পাসপোর্ট করেছিলাম, হাতে লেখা পাসপোর্ট। পরে হলো ডিজিটাল পাসপোর্ট। এটা করেছি ২০১৪ সালে। ২০১৯ সালে এটার মেয়াদ শেষ হয়েছে।’

এরপর পড়েন দালালের খপ্পরে। ২০২১ সালে আবেদন করেন নারায়ণগঞ্জ থেকে। যা পাওয়ার কথা ছিল ১১ দিন পর। কিন্তু এনআইডি কার্ড ও আগের পাসপোর্টের নামে অমিল থাকায় পাসপোর্ট পাননি মজিবুর। সেখানে আবারও আবেদন করেন।

মজিবুর রহমান বলেন, ‘ওরা বলেছে হয়ে গেছে আপনার। ১৫ দিন পর এসে পাসপোর্ট নিতে বলেছে। আমি ১৮ দিন পরে এসেছি। তখন আমাকে বলেছে, পাসপোর্ট হয়নি। আমি জানতে চাইলাম, কী করতে হবে। বললো, আবারও আবেদন দেন।’

দুই বছর অপেক্ষার পর ২০২৩ সালে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। কিন্তু পাসপোর্টের হদিস মেলেনি।

মজিবুর রহমান বলেন, ‘২০২৩ সালে প্রথম যোগাযোগ করি, এর পরেও হয়নি। পরে ২০২৪ সালে আবার আসি, আন্দোলনের পরে।’

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে পুড়িয়ে দেওয়া হয় নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিস। তারপর থেকে মজিবুর ঘুরছেন আগারগাঁও অফিসে।

এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ। তবে তারা আশ্বাস দেন, দু-এক দিনের মধ্যে পাসপোর্ট পাবেন মজিবুর।

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (একসেপ্ট ইসরায়েল) শব্দবন্ধ। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে আজ এ কথা জানিয়েছেন।
সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশি পাসপোর্ট আবারও বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্টের তকমা পেয়েছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, এই পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভ্রমণ করতে পারেন। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬...
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে যুক্তরাজ্য, চীনসহ চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে সরকার।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর