গণতান্ত্রিক উত্তরণ না ঘটলে আবারও রাস্তায় নামবে মানুষ: বদিউল আলম

দুর্বৃত্তায়ন বন্ধে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। সেক্ষেত্রে মানুষ আবার রাস্তায় নামবে বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

দুর্বৃত্তায়ন বন্ধে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। সেক্ষেত্রে মানুষ আবার রাস্তায় নামবে বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

আজ রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভয়েস নেটওয়ার্ক নামের একটি সংগঠন আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারের এসব কথা বলেন তিনি।

এ সময় সুজন সম্পাদক বলেন, ‘বাংলাদেশের নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন ও দুর্বৃত্তায়িত। এ থেকে উত্তরণ ঘটাতে না পারলে যেই লাউ সেই কদুই থাকবে।’

প্রার্থীদের হলফনামার বিষয়ে বদিউল আলম বলেন, ‘প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই ও দলগুলোর আয়-ব্যয় তথা আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে কোনো পরিবর্তনই আসবে না। নাগরিক সমাজ গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে গণতান্ত্রিক উত্তরণে।’

নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারে কমিশন প্রয়োজনীয় অনেক সুপারিশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুপারিশের অনেক কিছুই উপেক্ষিত থেকে গেছে।’

বদিউল আলম বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে যেন নাগরিকদের অধিকার খর্ব করতে না পারে সেজন্যই অনেক সুপারিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। রাজনীতি এখন একটা ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত। দুর্বৃত্তায়ন বন্ধে এই বিষয়ে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। সেক্ষেত্রে মানুষ কিন্তু আবার রাস্তায় নামবে।’

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ...
বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
গুমের অভিযোগ তদন্ত করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর তদন্তভার দিতে হবে এবং তা আইনে উল্লেখ করতে হবে। এমন দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর