মানবতাবিরোধী অপরাধ

ওবায়দুল কাদেরের মামলা শুরুর বিষয়ে আদেশ বৃহস্পতিবার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের তালিকায় রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চার পুলিশ কর্মকর্তা।

এদিকে, অন্য এক মামলায় ওবায়দুল কাদের, যুবলীগের পরশ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাদ্দাম হোসেনসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিহত ফাইয়াজ, সৈকত, মাহি ও রোকনসহ ৯ জন হত্যাকাণ্ডের ঘটনায় গত কয়েক মাস ধরে তদন্ত চলে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর। অভিযুক্তদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।

অভিযোগপত্রে আওয়ামী লীগ আমলের তিন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, প্রলয় জোয়ারদার ও বিপ্লব কুমার সরকারকে আসামি করা হয়েছে। প্রসিকিউশন আদালতে জানায়, আসামিদের পরিকল্পনা, নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে মরণাস্ত্র ব্যবহার করে এই ৯ জনকে হত্যা করা হয়।

গুলি করে হত্যার ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। ২৮ আসামির মধ্যে গ্রেপ্তার চারজনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক অন্যদের গ্রেপ্তার করে আগামী ২৯ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

অন্যদিকে, অভ্যুত্থানকারীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ওবায়দুল কাদের, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর