পে কমিশন বাস্তবায়নে সরকারের কমিটি গঠন 

অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য নতুন কমিটি গঠন করেছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি বেতন বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিটির দাখিল করা প্রতিবেদনের বেতন বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য নতুন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, ননতুন কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতন বিষয়ক সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম বিষয়ে সরকারকে সুপারিশ দেবে।

 কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে। এ কমিটির সদস্য হিসেবে আছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব ও হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)। এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া হবে। 

গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন।

   

জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৭৯ জনকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করার তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধানের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সরকারি ও বেসরকারি খাতে সমান মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে অভিন্ন নীতিমালার বিষয়েও ব্যাখ্যা...
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
হামের টিকা নিয়ে অসংগতি ও অব্যবস্থাপনার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ হয়ে গেছে। 
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর