গত বছর দিনে গড়ে অগ্নিকাণ্ড হয়েছে ৭৫টি: ফায়ার সার্ভিস

২০২৫ সালে সারা দেশে ২৭ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ ও গ্যাস লিকেজ ছিল প্রধান কারণ। ফায়ার সার্ভিসের পূর্ণ প্রতিবেদন পড়ুন।

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

২০২৫ সালে সারা দেশে ২৭ হাজার ৫৯টি এবং দিনে গড়ে ৭৫টি আগুনের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাস সিলিন্ডার ও সরবরাহ লাইন লিকেজের কারণে আগুনের ঘটনা বেশি ঘটেছে বলে চিহ্নিত হয়েছে। সারাদেশে এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৫৬৯ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৮৬৪ টাকার সম্পদের ক্ষতি হয় এবং ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যেমে ৩ হাজার ২৬৩ কোটি ৬২ লাখ ১ হাজার ৯১৬ টাকার সম্পদ রক্ষা করেছে।

এ ছাড়া অগ্নিকাণ্ডে সারা দেশে ২৬৭ জন আহত ও ৮৫ জন নিহত হন। এদিকে আগুন নির্বাপণের সময় ১৭ জন বিভাগীয় কর্মী আহত এবং তিনজন নিহত হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কারণভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের মধ্যে বৈদ্যুতিক গোলযোগে ৯ হাজার ৩৯২টি (৩৪ দশমিক সাত এক শতাংশ), বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ৪ হাজার ২৬৯টি (১৫ দশমিক সাত আট শতাংশ), চুলা থেকে ২ হাজার ৯০৯টি (১০ দশমিক সাত পাঁচ শতাংশ), গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ৯২০টি (৩ দশমিক চার শতাংশ), গ্যাস সরবরাহ লাইন লিকেজ থেকে ৫৬২টি (২ দশমিক শূন্য আট শতাংশ), গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ১২১টি (০ দশমিক চার পাঁচ শতাংশ), কেমিকেল বা রাসায়নিক দুর্ঘটনা থেকে ৩৮টি (০ দশমিক এক চার শতাংশ), ছোটদের আগুন নিয়ে খেলার কারণে ৬০৮টি (২ দশমিক দুই পাঁচ শতাংশ), উত্তপ্ত ছাই থেকে ৩৫৬টি (১ দশমিক তিন দুই শতাংশ), কয়েল থেকে ৪৯৩টি (১ দশমিক আট দুই শতাংশ) এবং আতশবাজি, ফানুস, পটকা পোড়ানো থেকে ১০৯টি (০ দশমিক চার শতাংশ) আগুনের ঘটনা ঘটে।

সম্পদের ক্ষয়ক্ষতিভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে বাসাবাড়ি বা আবাসিক ভবনে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। সারা দেশে বাসা বাড়িতে মোট ৮ হাজার ৭০৫টি আগুন লাগে, যা মোট আগুনের ৩২ দশমিক এক সাত শতাংশ। এ ছাড়া খড়ের গাদায় ৩ হাজার ৯২২টি (১৪ দশমিক চার নয় শতাংশ), দোকানে ১ হাজার ৮০০টি, হাট বাজারে ১০৬৭টি, শপিং মলে ৬১৭টি, পোশাক শিল্প প্রতিষ্ঠানে ৬৬৫টি, পোশাক শিল্প ব্যতীত কলকারখানায় ৬১৫টি, গ্যাস সিলিন্ডার দোকানে ৪৮৩টি, বিদ্যুৎ উপকেন্দ্রে ১২২টি, বহুতল ভবনের আগুন (৬ তলার ওপরে) ৭১টি, রেস্টুরেন্ট ও হোটেলে ১৫৫টি, সরকারি প্রতিষ্ঠানে ১৫২টি, সরকারি হাসপাতালে ৩৪টি, বেসরকারি হাসপাতালে ২৫টি, ডায়াগনস্টিক সেন্টারে ৭২টি, পাট গুদাম-পাটকলে ১২২টি, কেমিকেল গোডাউন, দোকানে ৩৬টি, বস্তিতে ৯১টি, মসজিদে ২৫টি, মন্দিরে ৯টি, শিক্ষাপ্রতিষ্ঠানে ১২৩টি এবং এসিতে ৬২টি আগুনের ঘটনা ঘটে।
 
পরিবহনে আগুনের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে সারা দেশে বাসে ১৫৩টি, বাস বাদে অন্যান্য যানবাহনে ২১৬টি, ট্রেনে ১০টি, লঞ্চে চারটি, জাহাজে দুটি এবং একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ড ঘটে।

মাসভিত্তিক অগ্নিকাণ্ডের পরিসংখ্যানে জানা যায়, ২০২৫ সালে ডিসেম্বরে (২৭২৪টি), জানুয়ারিতে (২৭০৮টি) ফেব্রুয়ারিতে (২৮৮৫টি), মার্চে (৩৫২২টি), এপ্রিলে (৩০৩৫টি) এই চার মাসে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। এই চার মাসে গড়ে প্রতিদিন ১২৩টি করে আগুন লেগেছে। এ ছাড়া নভেম্বর মাসে ২২৩৭টি, মে মাসে ২২০৯টি আগুন লাগে।

এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত-নিহতদের পর্যালোচনায় দেখা গেছে, আহত ও নিহতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। সারা দেশে ২৬৭ জন আহতের মধ্যে পুরুষ ১৯৭ ও নারী ৭০ জন এবং নিহত ৮৫ জনের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩৯ জন নারী।

এ ছাড়া আহত ও নিহত হওয়ার ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, বাসা-বাড়ি বা আবাসিক ভবনে (আহত ৭৭, নিহত ২২), রাসায়নিক দুর্ঘটনায় (আহত ২, নিহত ১৮) এবং বিমানের অগ্নি দুর্ঘটনায় (আহত ১১৬, নিহত ৩৫) সবচেয়ে বেশি হতাহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২৫ সালে সারা দেশে ১০৭১টি ডুবুরি কার্যক্রমের মাধ্যমে ৭০ জন আহত ও ৫৮৫ জন নিহত ব্যক্তিকে উদ্ধার করে। এ ছাড়া ফায়ার সার্ভিস ২০২৫ সালে ২৯৬টি পশু, ৩০টি পাখি ও ২২৯টি প্রাণি উদ্ধার করে। 

২০২৫ সালে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১০ হাজার ১৪০টি দুর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করে ১০ হাজার ৩৩৩ জন আহত এবং ১ হাজার ৭৫৬ জনের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ২৬৬ জন আহত এবং ১ হাজার ৩৮ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

২০২৫ সালে ফায়ার সার্ভিস ৭৮১৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণ করে। এই পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যায়, ২০২৫ সালে ১২৩৯টি বাস, ১০৮৯টি ট্রাক, ১৭৩২টি মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এর মধ্যে বাস দুর্ঘটনায় ১৯৩৪ জন আহত ও ২৮৯ জন নিহত হন এবং মোটরসাইকেল দুর্ঘটনায় ২১৯০ জন আহত ও ১৯৩ জন নিহত হন।

অগ্নি নিরাপত্তা জরিপের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ২০২৫ সালে ১০৫৩৩টি ভবন পরিদর্শন করা হয়। এই ভবন পরিদর্শনে দেখা যায়, ৩৩১৬টি ভবন অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ, ৬২২টি ভবন অতি ঝুঁকিপূর্ণ ও ৬৫৯৫টি ভবন সন্তোষজনক মানে রয়েছে।

সারা দেশে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২৫ সালে ১৯২টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এই মোবাইল কোর্টের মাধ্যমে ১৭৯টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৯৪ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অগ্নিদুর্ঘটনা কমানোর জন্য সারা দেশে জনগণকে সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২৫ সালে ১৫৮৬৫টি মহড়া, ২০৭৮টি সার্ভে, ১৪৯৮৭টি গণসংযোগ ও ৩৭২২টি ফায়ার ড্রিল করেছে। পাশাপাশি সারা দেশে অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে ৪৩৪৫টি প্রশিক্ষণের মাধ্যেমে ১,৭৩,৮০০ জনকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। এর বাইরে ২০২৫ সালে শুধু পোশাক শিল্প কারখানায় ২ দিনব্যাপী ৩৯২১টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ১,৫৬,৮৪০ জন পোশাক শ্রমিককে অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তা ছাড়া দুই দিনব্যাপী ১১টি কোর্সের মাধ্যমে ৪২০ জন নতুন আরবান কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করা হয়েছে, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ জন শিক্ষার্থীও রয়েছেন। এ ছাড়া ৩৩টি কোর্সের মাধ্যমে ১০৩৯ জন ভলান্টিয়ারকে সতেজকরণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ সোমবার গুলশানস্থ কাতার দূতাবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয়...
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া।
বিশিষ্ট চিন্তাবিদ, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে তিনি...
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ৫৬১ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর