সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:১২ এএম

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া।

আজ রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

১৯৩১ সালের পয়লা ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার এবং দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে একজন অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদকে হারাল দেশ।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আওয়ামী লীগের নেতাদের নিয়ে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। দেশে ফেরা, বিচার, আওয়ামী লীগ এবং বাংলাদেশ-ভারত...
হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে শপথ নেবেন।
রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে প্রতিটি মামলা আইনি দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত...
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান তদন্তে অপরাধের সতত্যা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং...
রাতভর ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। বিজয় সরণির মতো উঁচু সড়কেও উঠেছে পানি। বিভিন্ন নিচু এলাকায় জমেছে কোমর পানি। এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী ও কর্মজীবীরা।
ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে তিন দফা হামলা চালাল মার্কিন সেন্ট্রাল কমান্ড।
কক্সবাজার শহরের কলাতলির ঝড়ঝরি পাড়া এলাকায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার  রাতে এ ঘটনা ঘটে।
আট বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ে, নরওয়েকে ২-১ ব্যবধানে হারায় থ্রি লায়ন্স। জোড়া গোল করে ইংল্যান্ডের জয়ের নায়ক জুড বেলিংহাম। আর্লিং হালান্ডকে এদিন...
লোডিং...

এলাকার খবর