তাসনিম জারার পরাজয়ে নারীবাদীদের দায় দিলেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, নারী ও নারীবাদী সংগঠনগুলো নির্বাচনী মাঠে নারী প্রার্থীদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি। 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

দেশের নারী ও নারীবাদী সংগঠনগুলো নির্বাচনী মাঠে নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘তাসনিম জারার পরাজয়ের পেছনে আমাদের নারীরা ও নারীবাদী সংগঠনগুলো দায়ী। সংসদে নারীর প্রতিনিধিত্বের প্রশ্নে তাঁরা উচ্চকণ্ঠ ও আবেগপ্রবণ বক্তব্য দেন। অথচ পুরুষপ্রাধান্য নির্বাচনী মাঠে তাসনিম জারা ছিলেন প্রায় একাই। খুব কম ক্ষেত্রেই দেখা গেছে, নারীবাদী সংগঠনগুলো তাঁর পক্ষে ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছে। সংহতি জানিয়ে কোনো সভার আয়োজনও ছিল বিরল। ঢাকার বন্ধুর রাজপথে ঘাম ঝরিয়ে জারাকে জাতীয় আলোচনায় তুলে আনতে যেন কেউই প্রস্তুত ছিলেন না। শেষ পর্যন্ত হাতেগোনা কয়েকজন সহযোদ্ধা ও সমর্থককে পাশে নিয়েই তাঁকে অসম এক লড়াই চালিয়ে যেতে হয়েছে। নারী সংগঠনগুলোর কি তাঁর পাশে দাঁড়ানো উচিত ছিল না? অথচ অনেককেই শীতাতপনিয়ন্ত্রিত মিলনায়তন ও হোটেলের সম্মেলনকক্ষে সেমিনার নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘প্রখ্যাত আলোকচিত্রী ও শ্রমিকনেত্রী তাসলিমা আখতারও নির্বাচনী মাঠে প্রায় একাই ছিলেন। কোথায় ছিল নারী সংগঠনগুলো? কোথায় ছিলেন নারী শ্রমিক অধিকারকর্মীরা? নারী সাংবাদিক ও নারী চিকিৎসকেরাই বা কোথায় ছিলেন? কতজন তাঁর সঙ্গে পুরো একটি দিন কাটিয়েছেন, তাঁর পথচলার ইতিহাস লিপিবদ্ধ করেছেন এবং তাঁর অনন্য গল্পটি তুলে ধরেছেন?’

পোস্টের শেষে শফিকুল আলম লেখেন, ‘যত ভাবি, ততই মনে হয়– আমাদের নারী সংগঠনগুলো নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রতি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’

লন্ডনে গাড়ি চালানোর পরীক্ষা দেওয়ার ১০ বছরেরও বেশি সময় পর সম্প্রতি বাংলাদেশে ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নিজের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, প্লিজ আপনারা জরুরি উদ্যোগ নিয়ে মিউজিয়ামটা প্রপারলি অপারেশনাল করেন। এই জাদুঘর কেপিআই ওয়ানভুক্ত ইনস্টলেশন। এরকম সেনসিটিভ ইনস্টলেশন এইরকম এতিম দশায় ওপেন করা...
২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে থাকা আরও ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং আবার বেড়েছে। কম সরবরাহের কারণে কোথাও কোথাও ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ।  
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা হয়। নিহতরা হলেন– চুয়েটের...
চুরির অপবাদে এতিম এক কিশোরকে ঘুম থেকে তুলে এনে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। বুধবার রাতে এ ঘটনায় সফিকুল ইসলাম নামের ১ জনকে আটক করেছে বলে নিশ্চিত...
বরিশালের বাকেরগঞ্জে নিজ বাড়িতে ‘বোমা’ বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হনুফা বেগম (৪৫) মারা গেছেন। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর