মার্কিন যুদ্ধজাহাজে নাবিকদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে নাবিকদের মধ্যে তীব্র সংঘর্ষে সাত নৌসেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ ও তাসনিম নিউজ এজেন্সি। সংবাদ সংস্থা দুটির দাবি, দীর্ঘদিন ধরে দায়িত্বে নিয়োজিত থাকার কারণে মার্কিন সামরিক বাহিনীর ভেতরে মানসিক চাপ বাড়ছে।

তাসনিম নিউজ এজেন্সি এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা বিমানবাহী রণতরীটিতে আসার পর এই সহিংস পরিস্থিতি তৈরি হয়। ওই উপদেষ্টা যখন নৌসেনাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন উপস্থিত সদস্যরা তাঁকে উদ্দেশ্য করে ভুয়া ধ্বনি দেন এবং পানির বোতল ছুঁড়ে মারেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, পরবর্তীতে এই বাকবিতণ্ডা ক্রু সদস্যদের মধ্যে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে সাতজন সেনাসদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

তাসনিম জানিয়েছে, যুদ্ধজাহাজটির ভেতরের পরিবেশ এখনও অত্যন্ত উত্তপ্ত ও থমথমে।

ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। এর মূল মিশন হলো ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ বহাল রাখা। গত জুলাই মাসে ওমানে স্বল্পসময়ের একটি বিরতি ছাড়া, যুদ্ধজাহাজটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করছে বলেও দাবি করেছে মেহের নিউজ।

এখনও ক্ষুধার সঙ্গে লড়াই করছে গাজার শিশুরা। ২০২৫ সালের দুর্ভিক্ষের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে তৈরি হয়েছে খাদ্য সংকটের শঙ্কা। জাতিসংঘ সতর্ক করে বলছে, গাজার বড় একটি অংশ এখন চরম খাদ্য...
বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে এই জলপথ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনার মধ্যেই তেহরানে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ভেস্তে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরা বলছে, এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ। বুধবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ...
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ৪টি মানবাধিকার সংস্থা। তাদের অভিযোগ, এসব নিষেধাজ্ঞা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী...
২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ। এক বছরে রপ্তানি হয়েছে ৩৮০ কোটি পাউন্ডের পণ্য, যা আগের বছরের তুলনায় ৫০ কোটি ৫০ লাখ পাউন্ড বেশি।...
মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিএনপি ও জামায়াতের কর্মী–সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) তাজউদ্দীন খানকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর