ডিএমপির ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগ আনা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় শৃঙ্খলা প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ ছয় কর্মকর্তাই আগে থেকে সাময়িক বরখাস্ত ছিলেন। তাঁদের মধ্যে বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্তের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত শেষে এই কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই গুরুদণ্ড আরোপের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হলে, পিএসসিও বরখাস্তের সিদ্ধান্তে একমত পোষণ করে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পৃথক দুটি আদেশে ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৫ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে...
সম্ভাব্য নানা নাশকতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রেখে সারা দেশে পুনরায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গত ১ আগস্ট প্রথম দফার পর শুক্রবার (৭ আগস্ট) রাতে দ্বিতীয় দফায় দেওয়া এই জরুরি...
সম্প্রতি মেট্রোরেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশালে চিপসের প্যাকেটে থাকা বোমার বিস্ফোরণের বিষয়টিও...
সম্প্রতি মেট্রোরেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা হয়। নেজলা রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়ার...
দীর্ঘ সময় লোডশেডিং পরিপ্রেক্ষিতে হামলার আশঙ্কায় সারা দেশে পল্লী বিদ্যুৎ অফিসে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। আজ বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এই চিঠি...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লবণ বোঝাই বাল্কহেড ডুবিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও সাতজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভাসান চরের পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা হয়। নিহত মো. সাবের...
পাহাড়কে ঘিরে ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর