মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের নিয়ে সরকার চিন্তিত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

‘আমাদের আগেও প্রধানমন্ত্রী বিষয়টি উপলব্ধি করেছেন। এ ঘটনায় খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে আগেই নির্দেশনা দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সঙ্গে কানেক্ট করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

ইরান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের নিয়ে সরকার চিন্তিত বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রোববার বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইরানের ঘটনাকে কেন্দ্র করে আমাদের মিডলইস্টে যারা বিশাল জনগোষ্ঠী বিভিন্ন কাজে নিয়োজিত; তাদের নিয়ে আমাদের চিন্তা রয়েছে।’

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘আমাদের আগেও প্রধানমন্ত্রী বিষয়টি উপলব্ধি করেছেন। এ ঘটনায় খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে আগেই নির্দেশনা দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সঙ্গে কানেক্ট করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রথমত আমাদের দেশের যে–সকল নাগরিক অ্যাফেক্টেড দেশে রয়েছে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা। তাদেরকে সচেতন এবং সতর্ক করা। এখন পর্যন্ত আমাদের দেশের কোনো নাগরিকের উল্লেখযোগ্য বড় কোনো ক্ষতি হয়েছে– সেই রকমের কোনো খবর পাওয়া যায়নি। তবে কুয়েতের এয়ারপোর্টের একটি ড্রোন হামলায় আমাদের দেশের চারজন আহত হয়েছে। এছাড়া দুবাইয়ে আমাদের প্রধান পরামর্শকের বাসায় মিসাইল আক্রমণে কিছু একটা ঘটেছে, তবে তিনি অক্ষত অবস্থায় রয়েছেন।’

নুর বলেন, ‘গতকাল রাতে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বন্ধ করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ ফ্লাইটের প্রায় সাড়ে ৮০০ মানুষকে আমরা থাকার ব্যবস্থা করে দিয়েছি। আজকের পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু জায়গায় ফ্লাইট মুভ করতে পারে। তবে আমরা সম্মানিত নাগরিকদের বলতে চাই, সময়ের চেয়ে অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কাজেই যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হবে। সে পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে।’

মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘যে সমস্ত এলাকায় সামরিক স্থাপনাগুলো রয়েছে সে সকল এলাকা থেকে একটু দূরে থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পাশাপাশি দেশের ডকুমেন্টগুলো হাতে রাখার অনুরোধ জানাচ্ছি। এছাড়া তারা যদি বড় কোনো সমস্যা সম্মুখীন হয় তাহলে আমাদের দূতাবাসগুলো কিছু হটলাইন চালু করছে– সেখানে যোগাযোগ করা উচিত।’

এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার আবু ইউসুফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। এর আগে প্রতিমন্ত্রীকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 

 

জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি বিমান বন্দরে হামলার পর থেকে নিয়মিত সেখানকার প্রবাসীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীর স্বজনদের সঙ্গে পররাষ্ট্র...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর