মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া নিয়ে আলোচনা

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

আগামী ১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, ভোগান্তি কমাতে এবারের ঈদের ছুটি টানা সাত দিন করল সরকার। ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জ্বালানি সংকট থেকে উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি করা হয়েছে।

ঈদে বাড়ি ফেরা ও ঢাকা ফিরতে মহাসড়কে ভোগান্তিতে পড়তে হয় প্রায় সবাইকেই। সেই ভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারের সময় ঈদের ছুটি পাঁচ দিন করার সিদ্ধান্ত হয়। তবে এবারের ছুটি হচ্ছে সাত দিন।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, শবে কদরের পরদিন ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি থাকছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘১৮ মার্চ ছুটি থাকছে, ফলে ১৭ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত একটানা ছুটি থাকছে, যাতে সবাই নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং ফিরে এসে যথাসময়ে অফিস করতে পারেন।’

আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সেখানে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ ও উদ্যোগগুলোর প্রতিফলন থাকবে।

নাসিমুল গনি বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণ হবে, সেই ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। এটি অনেকটা বার্ষিক প্রতিবেদন আকারে যায়। রাষ্ট্রপতি কী বলবেন, না-বলবেন সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

বিদ্যুৎ সাশ্রয়ে এসি ২৫ ডিগ্রিতে চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সচিবালয়ে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখার নির্দেশও দিয়েছেন।

নাসিমুল গনি বলেন, ‘লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট পরিমাণে সূর্যালোক আসবে। করিডরে এনার্জি সেভিং লাইট লাগাতে বলেছেন।’

এ ছাড়া ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে দেশে জ্বালানি সংকট থেকে উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

ছাত্র–জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আপামর জনগণের ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া দেওয়া এক...
মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
দুর্যোগের মধ্যেও কেন এইচএসসি পরীক্ষা নেওয়া হলো—সেই বিতর্কে নিজের অবস্থান তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই ব্যাখ্যা দেন।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর